October 13, 2026, 11:42 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বিপাশা–তৌকীরের ২৫ বছরের স্বপ্নময় সংসার

যমুনা নিউজ বিডি: এক সময়ের টিভি পর্দার আলোচিত জুটি বিপাশা হায়াত ও তৌকির আহমেদের জনপ্রিয়তা আজও কমেনি। এই দম্পতি, যারা বাস্তবজীবনেও একসঙ্গে জীবন কাটাচ্ছেন, সম্প্রতি নিজেদের বিয়ের পূর্বের স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে একটি পডকাস্টে আলোচনা করেছেন।

১৯৯৯ সালে বিয়ে করা এই দম্পতির সম্পর্কের শুরু থেকেই ছিল এক ধরনের অসাধারণ বোঝাপড়া। অভিনয় জীবনে একসঙ্গে কাজ করার পর, নিজেদের জীবনের নতুন অধ্যায় শুরু করতে তারা একসঙ্গে গাঁটছড়া বাঁধেন। শুরু থেকেই দুজনের জীবনে একে অপরের সঙ্গে দেখা প্রতিটি স্বপ্ন ছিল একে অপরের সাথে ভাগ করে নেওয়ার।

পডকাস্টে তৌকির আহমেদ এককভাবে উপস্থিত থাকলেও, একসময় চমকপ্রদভাবে বিপাশা হায়াতও উপস্থিত হন। এই দুই তারকার মধ্যে একে অপরকে নিয়ে স্বপ্নের বিষয়ে কথা হয়।

বিপাশা বলেন, তৌকির আহমেদের সঙ্গে আমার পথচলা যখন শুরু, তখন থেকেই আমরা দুজন অনেক স্বপ্ন দেখতাম। একসঙ্গে পৃথিবীর নানা প্রান্তে ঘোরা, প্রাচীন নিদর্শন দেখা, বহু গান শোনা-এসব ছিল আমাদের স্বপ্নের অংশ। আমাদের ইচ্ছা ছিল একসঙ্গে সিনেমা দেখা, ভাবনা শেয়ার করা, অনেক বই পড়া। সব মিলিয়ে আমরা চেয়েছিলাম স্বপ্নময় একটি জীবন।

বিয়ের পরের বাস্তবতা কেমন ছিল, এমন প্রশ্নে বিপাশা বলেন, আমাদের প্রত্যাশার সেই স্বপ্নময় জীবনই এখন আমরা যাপন করছি।

দীর্ঘদিন ধরে এই দম্পতি তাদের সন্তানদের সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। অভিনয়ে বিপাশা হায়াতকে এখন আর তেমন দেখা যায় না, তবে তৌকির আহমেদ তার চলচ্চিত্র নির্মাণের কাজে ব্যস্ত সময় পার করছেন।

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD