October 14, 2026, 4:26 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল

যমুনা নিউজ বিডি: নিরাপত্তা শঙ্কায় টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (আইসিসি)। আইসিসির অনুরোধের পরও নিজেদের সিদ্ধান্তে অনড় রয়েছে বিসিবি। এ কারণে আইসিসি সরাসরি আলোচনার জন্য বাংলাদেশে একটি প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা করছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমি সর্বশেষ অবস্থা শুধু এইটুকু জানি, আমাকে আমিনুল সাহেব জানিয়েছেন, যে আইসিসির একটা টিম বোধহয় আসছে বাংলাদেশ কথা বলার জন্য। আমরা আমাদের অবস্থান থেকে সরার সুযোগ নেই।’

এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিসিবি ও আইসিসির মধ্যে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত হয়। সিদ্ধান্ত পরিবর্তনের জন্য বিসিবিকে অনুরোধ জানায় আইসিসি। তবে বিসিবি সাফ জানিয়ে দেয়, তারা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD