October 14, 2026, 5:20 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বিশ্বকাপের জন্য বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা

যমুনা নিউজ বিডি: ২০২৬ আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবাইকে অবাক করে দিয়ে এই স্কোয়াড থেকে বাদ পড়েছেন নিয়মিত অধিনায়কত্ব করা নাজমুল হোসেন শান্ত এবং ফিনিশার হিসেবে পরিচিত জাকের আলী অনিক। ঘোষিত দলে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার লিটন কুমার দাস। সহ-অধিনায়কের ভূমিকায় থাকছেন মোহাম্মদ সাইফ হাসান।

আইসিসির নিয়ম অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত কোনো কারণ ছাড়াই ঘোষিত প্রাথমিক দলে পরিবর্তন আনতে পারবে বিসিবি। এরপর কোনো বদল আনতে হলে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদনের প্রয়োজন হবে। ফলে বিপিএলের ফর্ম বিবেচনায় শেষ মুহূর্তে দু-একজন ক্রিকেটার অদলবদল হওয়ার সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি।

আগামী ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর কলকাতায় ইংল্যান্ড ও ইতালির বিপক্ষে লড়বে টাইগাররা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুম্বাইয়ের মাঠে নেপালের মুখোমুখি হবে লাল-সবুজ বাহিনী।

বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন এবং শরিফুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD