October 14, 2026, 5:17 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বিসিবি সভাপতির হুঁশিয়ারি, পরিচালককে কারণ দর্শানোর নির্দেশ

যমুনা নিউজ বিডি: সাবেক অধিনায়ক তামিম ইকবাল সম্পর্কে বিতর্কিত মন্তব্যের কারণে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে সতর্ক করেছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। একইসঙ্গে তিনি নাজমুলকে নিজের বক্তব্যের ব্যাখ্যা বা ‘রিজয়েন্ডার’ দেওয়ার নির্দেশও দিয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) রাতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির আঞ্চলিক ক্রিকেট সেন্টারের আয়োজনে ‘জিএনসি স্কুল ক্রিকেট’ টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এ কথা জানান।
তামিম ইকবালকে নিয়ে পরিচালকের মন্তব্যে অসন্তোষ প্রকাশ করে বিসিবি সভাপতি বলেন, “তিনি তার ব্যক্তিগত ফেসবুক থেকে এটা লিখেছেন। আমরা তাকে বলেছি একটা রিজয়েন্ডার দিতে। আমার মনে হয়েছে, বাংলাদেশ জাতীয় দলের একজন অধিনায়ক হিসেবে তামিম যে পারফর্ম করেছে, তাকে নিয়ে কিছু লেখার আগে আমাদের একটু চিন্তা করার ও সম্মান দেখানোর দরকার ছিল।”
‘রিজয়েন্ডার’ দেওয়াকে কারণ দর্শানোর নোটিশ বলা যায় কি না এমন প্রশ্নের জবাবে বুলবুল বলেন, “হ্যাঁ।’ তিনি আরও জানান, আগামী ২৪ জানুয়ারি সম্ভাব্য বোর্ড সভায় বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা হবে। তিনি বলেন, ‘তিনি (নাজমুল) নিজেও একজন পরিচালক। আমাদের বোর্ড মিটিং আছে, তখন আমরা বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলব।”
বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে এমনিতেই নানামুখী চাপে রয়েছে বিসিবি। এমন উত্তপ্ত পরিস্থিতিতে বোর্ড পরিচালকদের লাগামহীন মন্তব্য বিসিবির জন্য নতুন কোনো ‘উটকো ঝামেলা’ কি না, এমন প্রশ্ন করা হলে ‘নো কমেন্টস’ বলে এড়িয়ে যান বিসিবি সভাপতি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD