October 14, 2026, 7:05 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

২০২৬ সালে ঘরের মাঠে দ্বিপাক্ষিক সিরিজের সূচি ঘোষণা করেছে বিসিবি

যমুনা নিউজ বিডি: ২০২৬ সালে ঘরের মাঠে বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজের সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজ ও ম্যাচের তারিখ ঘোষণা করলেও ভেন্যু চূড়ান্ত করেনি বিসিবি।

আজ এক বিবৃতিতে ঘরের মাঠে দ্বিপাক্ষিক সিরিজের সূচি ঘোষণা করে বিসিবি।

এ বছর বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। সবগুলো সিরিজই আইসিসির ভবিষ্যৎ সফরসূচির অংশ। সূচি অনুযায়ী এ বছর  ঘরের মাঠে ১২টি ওয়ানডে, ৯টি টি-টোয়েন্টি এবং ৪টি টেস্ট খেলবে বাংলাদেশ।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কারণে দু’ভাগে বাংলাদেশ সফর করবে পাকিস্তান। পিএসএলের আগে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং পিএসএলের পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান।

২০২৬ সালে ঘরের মাঠে বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজের সূচি :

প্রতিপক্ষ পাকিস্তান :

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ-

১২ মার্চ : প্রথম ওয়ানডে

১৪ মার্চ : দ্বিতীয় ওয়ানডে

১৬ মার্চ : তৃতীয় ওয়ানডে

প্রতিপক্ষ নিউজিল্যান্ড :

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ-

১৭ এপ্রিল : প্রথম ওয়ানডে

২০ এপ্রিল : দ্বিতীয় ওয়ানডে

২৩ এপ্রিল : তৃতীয় ওয়ানডে

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ-

২৭ এপ্রিল : প্রথম টি-টোয়েন্টি

২৯ এপ্রিল : দ্বিতীয় টি-টোয়েন্টি

২ মে : তৃতীয় টি-টোয়েন্টি

প্রতিপক্ষ পাকিস্তান :

দুই ম্যাচের টেস্ট সিরিজ (আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ)

৮-১২ মে : প্রথম টেস্ট

১৬-২০ মে : দ্বিতীয় টেস্ট

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া :

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ –

৫ জুন : প্রথম ওয়ানডে

৮ জুন : দ্বিতীয় ওয়ানডে

১১ জুন : তৃতীয় ওয়ানডে

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ –

১৫ জুন : প্রথম টি-টোয়েন্টি

১৮ জুন : দ্বিতীয় টি-টোয়েন্টি

২০ জুন : তৃতীয় টি-টোয়েন্টি

প্রতিপক্ষ ভারত :

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ-

১ সেপ্টেম্বর : প্রথম ওয়ানডে

৩ সেপ্টেম্বর : দ্বিতীয় ওয়ানডে

৬ সেপ্টেম্বর : তৃতীয় ওয়ানডে

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ-

৯ সেপ্টেম্বর : প্রথম টি-টোয়েন্টি

১২ সেপ্টেম্বর : দ্বিতীয় টি-টোয়েন্টি

১৩ সেপ্টেম্বর : তৃতীয় টি-টোয়েন্টি

প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ :

দুই ম্যাচের টেস্ট সিরিজ (আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ)

২২-২৪ অক্টোবর: তিন দিনের প্রস্তুতি ম্যাচ

২৮ অক্টোবর-১ নভেম্বর : প্রথম টেস্ট

৫-৯ নভেম্বর : দ্বিতীয় টেস্ট

facebook sharing button

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD