October 13, 2026, 11:37 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

নিজের বিয়ের গুঞ্জন জানালেন হানিয়া নিজেই!

যমুনা নিউজ বিডি: পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির, বছরের শেষটা এবং নতুন বছরের শুরুটা করলেন বিয়ের গুঞ্জন ছড়িয়ে। সম্প্রতি ইনস্টাগ্রামে তার একটি পোস্টে এক ভক্ত মন্তব্য করেন, তোমার বিয়ের গুঞ্জন শুনছি। সাধারণত, এমন মন্তব্যের প্রতি তারকারা নির্লিপ্ত থাকলেও হানিয়া এইবার ব্যতিক্রম দেখালেন। তিনি পাল্টা মন্তব্য করেন, বিয়ের গুঞ্জনটি আমিও শুনছি!

এই মন্তব্যের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের বিষয়ে নানা আলোচনা শুরু হয়ে গেছে। তবে, এ মুহূর্তে এই গুঞ্জনের সত্যতা নিয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

গত বছর পাকিস্তানি গায়ক আসিম আজহারের সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে ছিল। ২০১৮ সালে এই দু’জনের মধ্যে সম্পর্কের সূত্রপাত হলেও ২০২০ সালে তাদের সম্পর্ক ভেঙে যায়। এবার সেই পুরনো সম্পর্ক কি নতুন করে জোড়া লেগেছে, তা নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। অনেকেই মনে করছেন, হানিয়া আমির হয়তো প্রাক্তন প্রেমিক আসিম আজহাকেই বিয়ে করতে যাচ্ছেন।

এদিকে, ২০২২ সালে মুক্তি পাওয়া ‘সর্দার জি ৩’ সিনেমায় হানিয়া আমির তার অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছেন।

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD