October 14, 2026, 6:17 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বিপিএলে বিশ্বরেকর্ড স্পর্শ করলেন রসিংটন

যমুনা নিউজ বিডি: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসরের নবম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৪টি স্টাম্পিং করেন চট্টগ্রাম রয়্যালসের ইংলিশ উইকেটরক্ষক-ব্যাটার এডাম রসিংটন।

বিপিএলের ইতিহাসে এই প্রথম কোন উইকেটরক্ষক হিসেবে এক ইনিংসে ৪টি স্টাম্পিংয়ের নতুন রেকর্ডের জন্ম দিলেন রসিংটন। এর আগে বিপিএলে মঞ্চে কোন উইকেটরক্ষক ৩টির বেশি স্টাম্পিং করতে পারেননি।

৩টি করে স্টাম্পিং করেছেন পাকিস্তানের দুই উইকেটরক্ষক মোহাম্মদ শাহজাদ ও উমর আকমল। ২০১৬ সালের আসরে বরিশাল বুলসের বিপক্ষে রংপুর রাইডার্সের শাহজাদ এবং রংপুর রাইডার্সের বিপক্ষে রাজশাহী কিংসের আকমল ৩টি করে স্টাম্পিং করেছিলেন।

বিপিএলের ইতিহাসে উইকেটরক্ষক হিসেবে এক ইনিংসে সর্বোচ্চ ৪টি স্টাম্পিংয়ের নয়া রেকর্ডের জন্ম দিলেও, বিশ্ব ক্রিকেটে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ স্টাম্পিংয়ের বিশ্বরেকর্ড স্পর্শ করেছেন রসিংটন।

স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ৪টি করে স্টাম্পিংয়ের বিশ্ব রেকর্ড আছে ইংল্যান্ডের টনি ফরেস্ট, ভারতের দীনেশ কার্তিক, পাকিস্তানের কামরান আকমল, বাংলাদেশের ধীমান ঘোষ, ওয়েস্ট ইন্ডিজের দিনেশ রামদিন ও শ্রীলংকার লাহিরু দোয়াতাগের। এদের মধ্যে কামরান ও রামদিন জাতীয় দলের জার্সি গায়ে এক ইনিংসে সর্বোচ্চ ৪টি করে স্টাম্পিং করেছেন। বাকীরা ঘয়োর ক্রিকেট বা কাউন্টি ম্যাচে রেকর্ড গড়েন।

ধীমান ২০১০ সালে জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি প্রতিযোগিতায় খুলনা বিভাগের বিপক্ষে সিলেট বিভাগের হয়ে এক ইনিংসে ৪টি  স্টাম্পিং করেছিলেন।

রেকর্ড গড়া ম্যাচে ব্যাট হাতে ৯ চার ও ২ ছক্কায় ৩৬ বলে ৬০ রানে অপরাজিত থাকেন রসিংটন। উইকেটরক্ষক হিসেবে রেকর্ড ও ব্যাট হাতে দলের ১০ উইকেটের বড় জয়ে অবদান রেখে ম্যাচ সেরা হন রসিংটন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD