October 14, 2026, 6:18 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

৪৫ বছর বয়সে অস্ট্রেলিয়ান ওপেনে ফিরছেন ভেনাস উইলিয়ামস

যমুনা নিউজ বিডি: অস্ট্রেলিয়ান ওপেনে ৪৫ বছর বয়সে ফিরছেন টেনিস কিংবদন্তি ভেনাস উইলিয়ামস। টুর্নামেন্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ৭ বার গ্র্যান্ড স্লাম একক শিরোপাজয়ী এই আমেরিকান তারকা ওয়াইল্ড কার্ড পেয়ে এবারের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে অংশ নেবেন। ১৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন, যেখানে পাঁচ বছর পর মেলবোর্ন পার্কের কোর্টে ফিরছেন ভেনাস।

এই প্রত্যাবর্তন শুধু আবেগঘন নয়, এটি ভেনাসের জন্য ইতিহাসও গড়ে দিচ্ছে। কারণ, এ বছর কোর্টে নামলে তিনি অস্ট্রেলিয়ান ওপেনের মেইন ড্রটে অংশ নেওয়া সবচেয়ে বয়স্ক নারী খেলোয়াড় হবেন। এর আগে এই রেকর্ডটি ছিল জাপানের কিমিকো ডাটের কাছে, যিনি ২০১৫ সালে ৪৪ বছর বয়সে খেলেছিলেন।

অস্ট্রেলিয়ান ওপেনে ভেনাসের শেষ খেলা ছিল ২০২১ সালে। প্রথমবার ১৯৯৮ সালে অংশ নিয়ে তখন তিনি দ্বিতীয় রাউন্ডে ছোট বোন সেরেনা উইলিয়ামসের কাছে পরাজিত হন। তার এই টুর্নামেন্টে ফাইনালে পৌঁছানোর দুটি সুযোগ ছিল, ২০০৩ ও ২০১৭ সালে, যেখানে তিনি সেরেনার কাছে হেরে যান।

এ পর্যন্ত অস্ট্রেলিয়ান ওপেনে তার রেকর্ড ৫৪ জয় ও ২১ পরাজয়। এবারের টুর্নামেন্টে এটি হবে তার ২২তম মেইন ড্রপ অংশগ্রহণ।

ভেনাস নিজেও উচ্ছ্বাস ব্যক্ত করেছেন, অস্ট্রেলিয়ায় ফিরে আসাটা আমার জন্য দারুণ অনুভূতি, এখানে অসংখ্য স্মৃতি আছে। আবার সেই কোর্টে লড়াই করার সুযোগ পেয়ে আমি খুবই ভাগ্যবান।

এই বছর তিনি অকল্যান্ডের একটি ডব্লিউটিএ টুর্নামেন্ট দিয়েও খেলা শুরু করবেন, যেখানে ওয়াইল্ড কার্ড পেয়েছেন। ব্যক্তিজীবনে ভেনাসের সুখবরও রয়েছে গত ডিসেম্বর ডেনিশ মডেল ও অভিনেতা অ্যান্ড্রেয়া প্রেতির সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়েছে।

সময়, বয়স আর চোটের সমস্ত বাধা পেরিয়ে টেনিসে ভেনাস উইলিয়ামসের এই প্রত্যাবর্তন নিঃসন্দেহে ক্রীড়া বিশ্বে বড় খবর। এখন দেখার বিষয়, তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তন কোর্টে কতটা আলো ছড়াতে পারে।

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD