October 14, 2026, 6:17 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা

যমুনা নিউজ বিডি: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। ভারত ও শ্রীলঙ্কার কন্ডিশনকে প্রাধান্য দিয়ে এইডেন মারক্রামকে অধিনায়ক করে দল সাজিয়েছে প্রোটিয়ারা। দলে জায়গা পেয়েছেন ২০২৪ বিশ্বকাপে খেলা ৭ জন ক্রিকেটার।
দীর্ঘদিন পর চোট কাটিয়ে দলে ফিরেছেন পেস ব্যাটারির অন্যতম সেরা অস্ত্র কাগিসো রাবাদা। তার সঙ্গে পেস আক্রমণে থাকছেন লুঙ্গি এনগিডি ও আনরিখ নরকিয়া। নতুন মুখ হিসেবে পেস ইউনিটে যুক্ত হয়েছেন তরুণ সেনসেশন কোয়েনা মাফাকা ও করবিন বশ। প্রথমবারের মতো বিশ্বকাপ মঞ্চে দেখা যাবে তাদের।
ব্যাটিং অর্ডারে অভিজ্ঞ কুইন্টন ডি কক ও ডেভিড মিলারের সঙ্গে আছেন ‘বেবি এবি’ খ্যাত ডেওয়াল্ড ব্রেভিস ও জেসন স্মিথ। তবে দলের সবচেয়ে বড় চমক টনি ডি জর্জি। চোটের কারণে গত এক মাসের বেশি সময় মাঠের বাইরে থাকলেও সাম্প্রতিক ফর্ম বিবেচনায় তাকে বিশ্বকাপের বিমানে তুলছে দক্ষিণ আফ্রিকা। স্পিন বিভাগে কেশভ মহারাজের সঙ্গী জর্জ লিন্ডে।অলরাউন্ডার হিসেবে আছেন ডোনোভান ফেরেইরা ও মার্কো জানসেন।
দল নির্বাচন নিয়ে নির্বাচক কমিটির আহ্বায়ক প্যাট্রিক মোরেনি বলেন, ‘আমাদের কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে আমরা মনে করি, ভারত ও শ্রীলঙ্কার কন্ডিশনে সফল হওয়ার জন্য এটিই সেরা কম্বিনেশন। বিশ্বসেরা অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে সেরা টি-টোয়েন্টি তরুণদের নিয়ে একটি ভারসাম্যপূর্ণ দল গঠন করা হয়েছে।’
প্রধান কোচ শুকরি কনরাড বলেন, ‘সাম্প্রতিক সময়ে ভারতে খেলার অভিজ্ঞতা এই টুর্নামেন্টে আমাদের দারুণ কাজে দেবে। নির্বাচিত স্কোয়াডের অনেকেই সেই সফরে ছিলেন।’
বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। তবে সেই সিরিজের দল পরে ঘোষণা করা হবে।
দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াড: এইডেন মারক্রাম (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, করবিন বশ, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, ডোনোভান ফেরেইরা, মার্কো জানসেন, জর্জ লিন্ডে, কেশভ মহারাজ, কোয়েনা মাফাকা, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিখ নরকিয়া, কাগিসো রাবাদা ও জেসন স্মিথ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD