October 14, 2026, 6:18 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

অবসরের আগে ১,০০০ গোল করার ইচ্ছা পুনর্ব্যক্ত করলেন রোনাল্ডো

যমুনা নিউজ বিডি: পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনাল্ডো অবসরের আগে ক্যারিয়ারে ১,০০০ গোল করার লক্ষ্যের কথা আবারও জানিয়েছেন।

আল নাসরর ফরোয়ার্ড রোনাল্ডো শনিবার আল অখদুদের বিপক্ষে ৩-০ গোলের জয়ে নিজের ক্যারিয়ারের ৯৫৬তম গোলটি করেন। পর্তুগালের হয়ে ২২৩ ম্যাচে ১৪১ গোল করে তিনি আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ধরে রেখেছেন।

৪০ বছর বয়সী এই তারকার আল নাসরর সঙ্গে চুক্তির মেয়াদ এখনও দুই বছর বাকি রয়েছে। তিনি ২০২৬ বিশ্বকাপে পর্তুগালকে নেতৃত্ব দেবেন। এখানেই থামার কোনো ইচ্ছা তাঁর নেই বলে আবারো স্পষ্ট করেছে রোনাল্ডো।

রোববার দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডসে ‘মধ্য প্রাচ্যের সেরা খেলোয়াড়’ নির্বাচিত হওয়ার পর রোনাল্ডো বলেন, “খেলা চালিয়ে যাওয়া কঠিন, কিন্তু আমি অনুপ্রাণিত। আমার আবেগ এখনো প্রবল এবং আমি চালিয়ে যেতে চাই।”

তিনি আরও বলেন, “আমার আবেগ খুবই প্রবল এবং আমি খেলা চালিয়ে যেতে চাই। আমি কোথায় খেলি, সেটা বড় বিষয় নয়, মধ্যপ্রাচ্য হোক বা ইউরোপ। আমি সব সময় ফুটবল খেলতে উপভোগ করি এবং এগিয়ে যেতে চাই। তোমরা জানো আমার লক্ষ্য কী। আমি শিরোপা জিততে চাই এবং সেই সংখ্যায় (১,০০০ গোল) পৌঁছাতে চাই, যা তোমরা সবাই জানো। ইনজুরি না হলে আমি নিশ্চিতভাবেই সেখানে পৌঁছাব।”

আল অখদুদের বিপক্ষে গোল করার মাধ্যমে রোনাল্ডো টানা তৃতীয় বছর এবং ক্যারিয়ারের ১৪তমবারের মতো এক ক্যালেন্ডার বছরে ৪০ গোলের মাইলফলক স্পর্শ করেন।

চলতি মৌসুমে সৌদি পেশাদার লিগে এখন পর্যন্ত ১০ ম্যাচে তিনি ১২ গোল করেছেন, যা জুভেন্টাসে থাকার সময়ের ব্যক্তিগত রেকর্ডের সমান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD