October 14, 2026, 8:06 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

আইপিএলে ৭৫ লাখ রুপিতে দল পেলেন তানজিম সাকিব

যমুনা নিউজ বিডি: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মূল নিলামের আগে আলোচনায় এসেছে রবিচন্দ্রন অশ্বিন আয়োজিত মক নিলাম। আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য আইপিএল নিলামের আগে এই পরীক্ষামূলক নিলামে দল পেয়েছেন বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার তানজিম হাসান সাকিব। অশ্বিনের ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত মক নিলামের দ্বিতীয় দিনে তাকে ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যে দলে নেয় গুজরাট ফ্র্যাঞ্চাইজি; অন্য কোনো দল বিডে অংশ নেয়নি।

এর আগের দিন মক নিলামের প্রথম পর্বে উঠেছিল মোস্তাফিজুর রহমানের নাম। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের এই পেসারকে নিয়ে চেন্নাই ও বেঙ্গালুরুর মধ্যে দরকষাকষি চলে। শেষ পর্যন্ত সাড়ে তিন কোটি রুপিতে তাকে দলে ভেড়ায় বেঙ্গালুরু।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য আইপিএল মিনি নিলামে বাংলাদেশের মোট সাতজন ক্রিকেটারের নাম রয়েছে। তানজিম ও মোস্তাফিজ ছাড়াও তালিকায় আছেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, রাকিবুল হাসান ও নাহিদ রানা। আসন্ন নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ কতটা বাস্তব রূপ পায়, সেদিকেই নজর ক্রিকেটপ্রেমীদের।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD