October 14, 2026, 8:07 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

আকাশ-জারিফের নৈপুণ্যে শ্রীলংকার বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল

যমুনা নিউজ বিডি: বাঁ-হাতি পেসার আতিকুর রহমান আকাশের চার উইকেট এবং ওপেনার শেখ জারিফ সিয়ামের হাফ-সেঞ্চুরিতে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডে বাংলাদেশ ৭৮ রানে এবং দ্বিতীয় ম্যাচ শ্রীলংকা ৬ উইকেটে জিতেছিল। তৃতীয় ম্যাচ জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ।

আজ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৪৫.১ ওভারে ১৭৯ রানে অলআউট হয় সফরকারী শ্রীলংকা। দলের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন সানুল।

বল হাতে আকাশ ১০ ওভারে ২১ রানে ৪ উইকেট নেন।

জারিফ ৭ ওভারে ৩২ রান দিয়ে ১ উইকেট শিকার করেন। আগের ম্যাচেও অর্ধশতক এবং দুই উইকেট নেন জারিফ।

জবাবে ৩৮ দশমিক ৫ ওভারে ৫ উইকেটে ১৮১ রান করে জয় তুলে নেয় বাংলাদেশ।

আগের ম্যাচে ৫২ রান করা জারিফ আজ ৫১ রান করেন। ইনিংসে তিনটি চার এবং দুটি ছক্কা হাঁকান তিনি। মিডল অর্ডার ব্যাটার আদ্রিতো ঘোষও দলের জয়ে অবদান রাখেন। ৪টি চারে ৭৭ বলে ৫৪ রান করেন তিনি।

জারিফ ও আদ্রিতো ফেরার পর আকাশের অপরাজিত ৩৩ রানের ইনিংসে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এর আগে, তিন দিনের দুই ম্যাচ যুব সিরিজ ১-১এ ড্র করে বাংলাদেশ ও শ্রীলংকা অনূর্ধ্ব-১৭ দল।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD