October 14, 2026, 8:06 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

রংপুরে খেলবেন পাকিস্তানী ফাহিম

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে রংপুর রাইডার্সের হয় খেলবেন পাকিস্তানের অলরাউন্ডার ফাহিম আশরাফ।

ফাহিমকে দলে নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে রংপুর ফ্র্যাঞ্চাইজি।

পাকিস্তান টি-টোয়েন্টি দলের গুরুত্বপূর্ণ সদস্য ফাহিম। বিপিএলের পুরো আসরে তার সম্ভাবনা কম। কারণ আগামী ৭, ৯ এবং ১১ জানুয়ারি ডাম্বুলায় শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান।

এছাড়া বিশ্বকাপের আগে জানুয়ারির শেষ সপ্তাহে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও খেলার কথা আছে পাকিস্তানের।

পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে ৭৬ ম্যাচ খেলেছেন ফাহিম। ১৩.০৪ গড় এবং ১৩৪.০৮ স্ট্রাইক রেটে ৫৩৫ রান করেছেন তিনি। পাশাপাশি বল হাতে এখন পর্যন্ত ২৪.৮০ গড় এবং ৭.৮০ ইকোনমি রেটে ৬০ উইকেট শিকার করেছেন ফাহিম।

বিপিএলের মঞ্চে খেলার অভিজ্ঞতা আছে ফাহিমের। ১৯টি ম্যাচ খেলে ১৭.২০ গড়  এবং ৭.৫৮ ইকোনমিতে ৩০ উইকেট আছে তার। ব্যাট হাতে ২৪.২৮ গড় ও ১৮৬.৮১ স্ট্রাইক রেটে ১৭০ রান করেছেন এই ডান-হাতি ক্রিকেটার।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD