October 14, 2026, 8:07 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

পাকিস্তানি অলরাউন্ডারকে দলে ভেড়াল রংপুর রাইডার্স

যমুনা নিউজ বিডি: বিপিএল নিলাম শেষ হলেও নতুন খেলোয়াড় দলে ভেড়াচ্ছে দলগুলো। তারই ধারাবাহিকতায় পাকিস্তানি তারকা ফাহিম আশরাফকে দলভুক্ত করেছে রংপুর রাইডার্স। এই অলরাউন্ডার এবার বিপিএল মাতাবেন রংপুরের হয়ে।

ফাহিম আশরাফকে দলে নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। এর আগেও বিপিএলে খেলেছেন ফাহিম আশরাফ। সর্বশেষ আসরে ফরচুন বরিশালের হয়ে উজ্জ্বল পারফর্ম করেছিলেন তিনি। ব্যাট হাতে ২৭৮ রানের পাশাপাশি বল হাতে ২০ উইকেট শিকার করেন এই অলরাউন্ডার।

পাকিস্তান জাতীয় দলের হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন ফাহিম। দেশটির হয়ে ৭৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ১৩৪.০৮ স্ট্রাইক রেটে ৫৩৫ রানের পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৬০ উইকেট। বিপিএল ছাড়াও বিগ ব্যাশ, টি-টোয়েন্টি ব্লাস্টের মতো টুর্নামেন্টে খেলেছেন ফাহিম।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD