October 14, 2026, 8:05 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বিপিএল’র বিদেশিদের মধ্যে দামি শানাকা

যমুনা নিউজ বিডি: শেষ হয়েছে এবারের বিপিএল নিলাম। সেখনে বিদেশি খেলোয়াড়দের মধ্যে সবার আগে নজর কেড়েছিলেন শ্রীলঙ্কার দাসুন শানাকা। বিদেশিদের মধ্যে সবেচেয় বেশি দামে বিক্রি হয়েছেন তিনিই। তাকে ঢাকা ক্যাপিটালস ৫৫ হাজার মার্কিন ডলারে দলে ভিড়িয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬৭ লাখ টাকা।

ক্যাটাগরি ‘এ’-তে থাকা লঙ্কান ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথুজ ও নিরোশান দিকবেলাকে অবশ্য তাদের ভিত্তিমূল্যে (৩৫ হাজার ডলার) দলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটানস। এবারে আনক্যাপড খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে আলোচনায় ছিলেন হাবিবুর রহমান সোহান। এশিয়া কাপ রাইজিং স্টার্সে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দারুণ খেলা এই তরুণ ওপেনারকে ৫০ লাখ টাকায় দলে টেনেছে নোয়াখালী এক্সপ্রেস। তার ভিত্তিমূল্য ছিল ১৮ লাখ টাকা। দেশিদের মধ্যে অবশ্য সর্বোচ্চ দাম পেয়েছেন ওপেনার নাঈম শেখ। তাকে ১ কোটি ১০ লাখ টাকায় কিনেছে চট্টগ্রাম। নাঈমের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা।

২০১২ সালের প্রথম আসরের পর এটাই বিপিএলের প্রথম নিলাম। এর পরের সব আসরগুলোতে ফ্র্যাঞ্চাইজিগুলো ড্রাফটের মাধ্যমে দল গঠন করেছে। ছয় দল নিয়ে হবে এবারের বিপিএল-ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স, নোয়াখালী এক্সপ্রেস, সিলেট টাইটানস ও চট্টগ্রাম রয়্যালস। টুর্নামেন্ট শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ২৬ ডিসেম্বর।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD