October 14, 2026, 8:07 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

দাপুটে জয়ে রিয়ালকে টপকে শীর্ষে ফিরল বার্সেলোনা

যমুনা নিউজ বিডি: চেলসির বিপক্ষে হতাশাজনক পরাজয়ের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নামলেও ম্যাচের শুরুতেই আবারও গোল হজম করে বসে বার্সেলোনা। তবে লামিনে ইয়ামালের অসাধারণ পারফরম্যান্স এবং দানি ওলমোর দুর্দান্ত ফর্মের সুবাদে শেষ পর্যন্ত জয়ের হাসি ফুটেছে কাতালানদের মুখে।

শনিবার (২৯ নভেম্বর) ক্যাম্প ন্যুয়ে লা লিগার ম্যাচে আলাভেসকে ৩-১ ব্যবধানে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ১৪ ম্যাচে ১১ জয় ও ১ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৩২ পয়েন্টে দ্বিতীয় স্থানে নেমে গেছে রিয়াল মাদ্রিদ।

ম্যাচের প্রথম মিনিটেই ছোট পাস থেকে সুযোগ পেয়ে আলতো শটে বার্সা সমর্থকদের স্তব্ধ করে দেন আলাভেসের ইবানেস। তবে খুব দ্রুতই ম্যাচে ফিরে আসে স্বাগতিকরা। অষ্টম মিনিটে বাঁ দিক দিয়ে দানি ওলমোর আক্রমণ থেকে বাইলাইন ধরে পাঠানো কাটব্যাক পেয়ে জোরালো শটে সমতায় ফেরান ইয়ামাল।

২৪তম মিনিটে হোয়ান গার্সিয়ার দুর্দান্ত সেভে বড় বিপদ থেকে রক্ষা পায় বার্সেলোনা। দুই মিনিট পরই আসে লিড। রাফিনিয়ার পাস থেকে পেনাল্টি স্পটের সামনে দারুণ ফিনিশে গোল করেন দানি ওলমো।
প্রথমার্ধে দুই দলই লড়াইয়ে থাকলেও বিরতির পর আলাভেস আর সেভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। পুরো দ্বিতীয়ার্ধে তাদের মাত্র দুটি শট আসে—কোনোটিই লক্ষ্যে নয়।

দ্বিতীয়ার্ধজুড়ে মাঠের নিয়ন্ত্রণ ছিল বার্সেলোনার হাতে। ৫৭তম মিনিটে রবার্ট লেভানডোভস্কি পরপর দুটি হেড নিলেও গোলরক্ষক সেগুলো ফিরিয়ে দেন। ইয়ামালও কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও সেগুলো থেকে গোল আসেনি।

অবশেষে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ইয়ামালের পাস ধরে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন ওলমো। তাতেই ৩-১ ব্যবধানে নিশ্চিত হয় বার্সেলোনার স্বস্তির জয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD