October 14, 2026, 8:52 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

ইরানকে হারিয়ে ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ভারত

যমুনা নিউজ বিডি: দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ছিল ২০১২ সালের প্রথম বিশ্বকাপ ফাইনালের রি-ম্যাচ- মুখোমুখি হয়েছিল ভারত ও ইরান। ১৩ বছর আগের সেই আধিপত্য ধরে রাখল ভারত। রোমাঞ্চকর লড়াইয়ে ইরানকে ৩৩-২১ পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠল বর্তমান চ্যাম্পিয়নরা।

২০১২ সালে পাটনায় অনুষ্ঠিত প্রথম নারী বিশ্বকাপে ইরানকে ২৫-১৯ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রথম রেইডে ইরান ব্যর্থ হওয়ার পর ভারত প্রথম রেইডে পয়েন্ট তুলে নেয়। দ্বিতীয় রেইডেও পারেনি ইরান। তাদের রিভিউ আবেদনও হয় ব্যর্থ। ভারত আবারও পয়েন্ট তুলে নেয়। চতুর্থ মিনিটে এসে পয়েন্টের খাতা খোলে ইরান। তখন স্কোরলাইন ৩-১। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে অষ্টম মিনিটের মধ্যে ৫-৫ সমতায় ফিরেছিল মধ্যপ্রাচ্যের দেশটি।

এ অর্ধের শেষ দিকে কৌশলী হয় ইরান। রেইডে পয়েন্ট তোলার চেয়ে ট্যাকলে পাঁচ জনের দলে পরিণত হওয়া ভারতকে অলআউট করার দিকে মনোযোগী হয় তারা, কিন্তু পেরে ওঠেনি। ১৫-১০ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় প্রথম আসরের চ্যাম্পিয়ন ভারত।

দ্বিতীয়ার্ধের শুরুতে সাবধানী ছিল দুই দলই। এ অর্ধে সাঞ্জু দেবিকে আটকে প্রথম পয়েন্ট তুলে নেয় ইরান। দ্রুতই ব্যবধান ৫ পয়েন্টে নিয়ে যায় এশিয়ান গেমসে তিনটি স্বর্ণপদক জেতা ভারত। সময় গড়ানোর সাথে ইরানকে আরও চেপে ধরে তারা।

এ অর্ধের নবম মিনিটে ইরানকে অল আউট করে ২৭-১৭ পয়েন্টে এগিয়ে যায় ভারত। প্রতিপক্ষ অনেকটা ধরাছোঁয়ার বাইরে চলে গেলেও হাল ছাড়েননি জাহরা-ফাতেমেহরা, কিন্তু টেকনিকে এগিয়ে থাকা ঋতু-পূজাদের মুকুট ধরে রাখার শেষ মঞ্চে ওঠা আটকাতে পারেননি তারা। ৩৩-২১ পয়েন্টে হেরে ব্রোঞ্জ নিয়ে টুর্নামেন্ট শেষ করতে হয় গত আসরের রূপা জয়ী ইরানকে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD