October 14, 2026, 9:37 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

কাল বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল

যমুনা নিউজ বিডি: দুই টেস্ট ও তিন ম্যাচের টি২০ সিরিজ খেলতে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল।

এই প্রথমবারের মত বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ড দুটি টেস্ট ম্যাচ খেলবে। সর্বশেষ ২০২৩ সালে বাংলাদেশ সফরে আইরিশরা একটি টেস্ট ও তিনটি টি২০ ম্যাচ খেলেছিল।

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজটি একটি বিশেষ কারনে বাংলাদেশের জন্য স্মরণীয় হতে যাচ্ছে। এই সিরিজে প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে শততম টেস্ট ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।

আগামী ১১-১৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট ও ১৯-২৩ নভেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।

এছাড়া ২৭ ও ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে টি২০ সিরিজের তিনটি ম্যাচ।

আয়ারল্যান্ড টেস্ট স্কোয়াড : এ্যান্ড্রু বালবিরনি (অধিনায়ক), কার্টিস ক্যাম্ফার, কেড ক্রামিচেল, স্টিফেন ডোহেনি, গাভিন হোয়ে, গ্র্যাহাম হিউম, ম্যাথু হামফ্রেস, এন্ডি ম্যাকব্রিন, ব্যারি ম্যাককার্থি, লিয়াম ম্যাককার্থি, পল স্টার্লিং, জর্ডান নেইল, হ্যারি টেক্টর, লোরকান টাকার, ক্রেইগ ইয়ং।

আয়ারল্যান্ড টি২০ স্কোয়াড : পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক আদায়ের, রস আদায়ের, বেন কালিটজ, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, ম্যাথু হামফ্রেস, জস লিটল, ব্যারি ম্যাককার্থি, হ্যারি টেক্টর, টিম টেক্টর, লোরকান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়ং।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD