October 14, 2026, 9:37 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বান্দরবানে কাল শুরু কিউট ১ম বিভাগ হ্যান্ডবল লিগ

যমুনা নিউজ বিডি: বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায়, মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট) এর পৃষ্ঠপোষকতায় এবং বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কিউট ১ম বিভাগ পুরুষ হ্যান্ডবল লিগ-২০২৫ এর কাল থেকে বান্দরবান জেলা স্টেডিয়ামে শুরু হবে।

বিকেলে প্রধান অতিথি হিসেবে লিগের উদ্বোধন করবেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক এবং বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শামীম আরা রিনি।

অনুষ্ঠানের আরো উপস্থিত থাকবেন কিউট জেলা ভিত্তিক হ্যান্ডবল লিগের সমন্বয়কারী ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির যুগ্ম সদস্য-সচিব সাঈদ আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে।

এবারের লিগে ২টি গ্রুপে মোট ৮টি দল অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী দলগুলো হলো :

‘ক’ গ্রুপ : লিটল স্টার ক্লাব, টিম ওয়ান, ইয়াং স্টার যুব সংঘ এবং কালঘাটা জিটিএল স্পোর্টিং ক্লাব

‘খ’ গ্রুপ : জাদিতং যুব সংঘ, বান্দরবান সকার স্পোর্টিং ক্লাব, ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয় এবং উজানীপাড়া বয়েজ ক্লাব।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD