October 14, 2026, 9:38 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

সিআরবিতে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ট্রফি উন্মোচন

যমুনা নিউজ বিডি: বাংলাদেশ ক্রিকেটের লাকি গ্রাউন্ড চট্টগ্রামের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ ও টিম টাইগার্স এখন চট্টগ্রামে। রবিবার (২৬ অক্টোবর) দুপুরে ট্রফি উন্মোচন করা হয়েছে। এবার ট্রফি উন্মোচনে নতুনত্ব দেখাল বিসিবি। তবে চট্টগ্রামে প্রথম হলেও এর আগে সিলেটে চা বাগানে ট্রফি উন্মোচন করেছিল বিসিবি।

চট্টগ্রামের নান্দনিক ব্রিটিশ স্থাপনা সিআরবি (সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং) রেলওয়ে পূর্বাঞ্চল কার্যালয়ের সামনে দুই দলের অধিনায়ক লিটন দাস ও শাই হোপ ট্রফি উন্মোচন করেন। ট্রফি উন্মোচন শেষে ফটোসেশন করেন তারা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট ট্যুরিজম উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠান দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে ক্রিকেটের মাধ্যমে বিশ্বে তুলে ধরার প্রচেষ্টা বলে জানানো হয়েছে। এ উদ্যোগে সহযোগিতা করেছে বাংলাদেশ পর্যটন বোর্ড।

আগামী ২৭, ২৯ ও ৩১ অক্টোবর চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে।
বাংলাদেশের টি-টোয়েন্টি দলে আছেন লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নুরুল হাসান সোহান, সাইফ হাসান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD