October 14, 2026, 9:37 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

মুশফিকের শততম টেস্ট ঘিরে বড় পরিকল্পনা বিসিবি’র

যমুনা নিউজ বিডি: বাংলাদেশের তারকা ব্যাটার মুশফিকুর রহিম টেস্ট ক্যারিয়ারে অনন্য এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন; তিনি আর মাত্র দুটি টেস্ট খেললেই দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম (১০০) ম্যাজিক ফিগারে পৌঁছে যাবেন। এই অর্জন কেবল তার ব্যক্তিগত মাইলফলকই নয়, বাংলাদেশের ক্রিকেটেও এটি এক নতুন কীর্তি হবে। মুশফিকের শততম টেস্টকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বড় পরিকল্পনা করছে।

বিসিবি’র ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, ‘একশো টেস্ট ম্যাচ খেলা বিরাট অর্জন, আমাদের দেশে এটাই প্রথম হবে এবং এটা সেলিব্রেট করা উচিত। শুধু ক্রিকেট বোর্ড সেলিব্রেট করবে তা নয়, আমি মনে করি যারা ক্রিকেট অনুসরণ করেন তারাও সবাই সেলিব্রেট করবেন।’ আয়ারল্যান্ডের বিপক্ষে নভেম্বরে হতে যাওয়া টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের সূচি আগেই ঘোষণা করেছিল বিসিবি, যেখানে নিশ্চিত হয়েছে মুশফিকুর রহিমের শততম টেস্টের ভেন্যুও। আগামী ১৯ নভেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট, যা সব ঠিক থাকলে মুশফিকের শততম ম্যাচ হবে।

দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলতে আগামী ৬ নভেম্বর বাংলাদেশে আসবে আইরিশরা। সিরিজের প্রথম টেস্ট ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে। যদিও এখনও বাংলাদেশের টেস্ট অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি, তবে চলতি সপ্তাহেই বিসিবি সেই সিদ্ধান্ত জানাবে।

৩৮ বছর বয়সী ব্যাটার মুশফিকুর রহিম এখন পর্যন্ত ৯৮ টেস্টে ১২ সেঞ্চুরি ও ২৭ ফিফটির সৌজন্যে ৩৮.১০ গড়ে ৬ হাজার ৩২৮ রান করেছেন। টেস্ট ম্যাচ খেলার দিক থেকে এরপরই আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুমিনুল হক (৭৩ ম্যাচ)। এছাড়া সাকিব আল হাসান ৭১, তামিম ইকবাল ৭০ এবং মোহাম্মদ আশরাফুল ৬১ টেস্ট খেলেছেন। টেস্ট সিরিজ শেষে চট্টগ্রামে চলে যাবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড ক্রিকেট দল, যেখানে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ২৭, ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর হবে টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD