October 16, 2026, 12:59 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দীর্ঘদিন পর সিরিজ জয় বাংলাদেশের

যমুনা নিউজ বিডি: সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানে হারিয়েছে বাংলাদেশ। এর আগে মিরপুরে আজও টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টাইগাররা । শুরুতে দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার দেখে শুনেই স্কোর বোর্ডে রান তুলতে থাকে। আজ খানিকটা আগ্রাসী ভাবেই দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার দুজনই তুলে নেন অর্ধশতক।

১৬তম ওভারেই দুজন স্কোর বোর্ডে যোগ করেন শতরান। ব্যাক্তিগত ৮০ রানে সাজঘরে ফেরেন সাইফ। ভাঙ্গে ১৫২ বলে ১৭৬ রানের দুর্দান্ত জুটি। এরপর দেখেশুনে খেলতে থাকা সৌম্য সরকারও একই ভাবে আকিল হোসেনের করা বলে আউট হন। ৯১ রানের দুর্দান্ত ইনিংস খেলে সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে।

দলের হয়ে পরবর্তীতে নাজমুল হোসেন শান্ত ৪৪ রানের দারুণ এক ইনিংস খেলেন। এছাড়াও হৃদয় এর ২৮, সোহানের ১৬ রান ও মিরাজের ১৭ রানে ভর করে ৫০ ওভারে ৮উইকেট হারিয়ে ২৯৬ রানের বড় পুঁজি পায় বাংলাদেশ। উইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৪উইকেট শিকার করেন স্পিনার আকিল হোসেন। ২৯৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি উইন্ডিজের।

স্কোর বোর্ডে দলীয় ৪৬ রান যোগ করতেই হারান ৪ উইকেট। যার প্রথম ৩টি আঘাত হানেন টাইগার স্পিনার নাসুম আহম্মেদ। এতে শুরু থেকেই উইন্ডিজ ব্যাটারদের চাপে রাখে বাংলাদেশের বোলাররা। ফলে ৩০.১ ওভারে ১১৭ রানে অলআউট হয় ক্যারিবিয়রা । এতে ১৭৯ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। দলের হয়ে নাসুম ও রিশাদ ৩টি এবং মিরাজ ও তানভীর ২টি করে উইকেট শিকার করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD