October 16, 2026, 1:52 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

স্কুল-কলেজের পাশাপাশি মাদ্রাসা ক্রিকেট চালুর কথা জানালেন বুলবুল

যমুনা নিউজ বিডি: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদ নির্বাচিত হয়েছে গত সোমবার। পরদিন (মঙ্গলবার) প্রথমবারের মতো বোর্ড সভায় বসেন নতুন কমিটির সদস্যরা। যেখানে তারা প্রথম দিনেই বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। নবনির্বাচিত ২৫ পরিচালকের মধ্য থেকে ২৩টি কমিটির প্রধান বেছে নেওয়া হয়েছে। জানা গেছে, মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়েও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি।

অ্যাক্টিভওয়্যার

নতুন কমিটির সভা ছাড়াও আরেকটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিসিবিতে প্রথমবার পূর্ণ মেয়াদে সভাপতি হওয়া আমিনুল ইসলাম বুলবুল। সেখানে তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নতুন খবরটি জানান। বলছেন, স্কুল-কলেজের পাশাপাশি মাদ্রাসাতেও ক্রিকেট ছড়িয়ে দেওয়ার পথে হাঁটতে যাচ্ছে বিসিবি।

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক বুলবুল বলেন, ‘মাদ্রাসায় লাখ লাখ ছাত্র আছে, সেখান থেকে যদি কিছু ক্রিকেটার আসে। সেই ব্যবস্থা করছি।’ এর আগে থেকে বিসিবির আয়োজনে স্কুল ক্রিকেট টুর্নামেন্ট হয়ে আসছে। মাদ্রাসা শিক্ষার্থীদেরও সেই আওতায় আনার সিদ্ধান্ত হতে যাচ্ছে নতুন সংযোজন।মাদ্রাসার ছাত্রদের নিয়ে কোন ফরম্যাটে টুর্নামেন্ট হবে সে ধারণাও দিয়েছেন নবনির্বাচিত এই সভাপতি। বুলবুল বলেন, ‘এখনও বিস্তারিত আলোচনা হয়নি। তবে আমরা যেহেতু পরিকল্পনা করেছি, অবশ্যই বাস্তবায়নের চেষ্টা করব। আপাতত ছোট (টি-টোয়েন্টি) ফরম্যাটে হবে।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD