October 16, 2026, 1:52 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

অক্টোবরে প্রতিদিন গড়ে রেমিট্যান্স আসছে ৯ কোটি ৮৮ লাখ ডলার

যমুনা নিউজ বিডি: চলতি অক্টোবর মাসে প্রতিদিন গড়ে রেমিট্যান্স আসছে ৯ কোটি ৮৮ লাখ ডলার। সেই হিসেবে প্রথম ৭ দিনে প্রবাসীরা বাংলাদেশে পাঠিয়েছেন ৬৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।

বুধবার (৮ অক্টোবর) এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, শুধুমাত্র ৭ অক্টোবরেই দেশে এসেছে ১৪ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স।

এ ছাড়া, গত বছরের অক্টোবর মাসে প্রথম ৭ দিনে রেমিট্যান্স এসেছিল ৬৮ কোটি ৩০ লাখ ডলার, অর্থাৎ চলতি বছরে একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহে কিছুটা বৃদ্ধি পেয়েছে।

তবে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের শুরু থেকে ৭ অক্টোবর পর্যন্ত মোট এসেছে ৮২৭ কোটি ৮০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৪.৬০ শতাংশ বেশি।

এর আগে, সেপ্টেম্বর মাসে দেশে এসেছিল ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং জুলাইয়ে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

২০২৪-২৫ অর্থবছরজুড়ে মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স অর্জনের রেকর্ড।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD