October 16, 2026, 1:50 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

৩১ অক্টোবর শুরু হচ্ছে ফেডারেশন কাপ

যমুনা নিউজ বিডি: দীর্ঘ ৪ বছর পর ফেডারেশন কাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। সর্বশেষ ২০২১ সালে ফেডারেশন কাপ আয়োজিত হয়েছিল।

আগামী ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত চারদিন ব্যাপী এই প্রতিযোগিতায় ৪টি ইভেন্টে খেলা হবে। ইভেন্টগুলো হলো : পুরুষ দলগত, মহিলা দলগত, পুরুষ একক এবং মহিলা একক। এই প্রতিযোগিতায় কোন বয়স ভিত্তিক ইভেন্ট নেই।

ফেডারেশন কাপের পুরষ্কার হিসেবে খেলোয়াড়দের জন্য প্রাইজমানির পাশাপাশি র‌্যাংকিং পয়েন্ট থাকবে।

অংশগ্রহণকারী দলগুলোকে দলগত ইভেন্টের জন্য দলপ্রতি ৩,০০০ টাকা এবং একক ইভেন্টের জন্য জনপ্রতি ৫০০ টাকা রেজিস্ট্রেশন ফি ফেডারেশনের মার্চেন্ট বিকাশ নম্বরে ০১৯১৯০১২৮৮৩ পাঠিয়ে এন্ট্রি নিশ্চিত করতে বলা হয়েছে। প্রতিটি দলগত এবং একক ইভেন্টের জন্য আলাদা আলাদা রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের সর্বশেষ তারিখ ২০ অক্টোবর।

নভেম্বরের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিতব্য ঢাকা মহানগর টেবিল টেনিস লীগের পূর্ব প্রস্তুতি হিসেবে ফেডারেশন কাপের আয়োজন করা হচ্ছে। বিভিন্ন জেলার ক্লাবগুলো এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

ফেডারেশনের এ্যাডহক কমিটি দায়িত্ব গ্রহণের পর এ পর্যন্ত একমি কাপ প্রাইজমানি টুর্ণামেন্ট, প্রেসিডেন্ট কাপ র‌্যাংকিং টুর্ণামেন্ট, লেভেল টু কোচেস ট্রেনিং এবং বেসিক অ্যাম্পায়ার ট্রেনিং এর আয়োজন করেছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD