October 16, 2026, 2:31 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

এবাদতের বোলিং নৈপুন্যে বরিশালকে হারাল সিলেট

যমুনা নিউজ বিডি: পেসার এবাদত হোসেনের বোলিং নৈপুন্যে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে জয় পেয়েছে সিলেট বিভাগ। টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ সিলেট ২ উইকেটে হারিয়েছে বরিশাল বিভাগকে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বরিশাল বিভাগ। দুই অংকে পা দেওয়ার আগেই সাজঘরে ফিরেন বরিশালের দুই ওপেনার জাহিদুজ্জামান ও ইফতিখার আহমেদ ইফতি। উইকেটরক্ষক জাহিদুজ্জামান ৩ ও ইফতি ৯ রান করেন।

এরপর তৃতীয় উইকেটে ৪৫ রান যোগ করেন ফজলে মাহমুদ ও অধিনায়ক সালমান হোসেন ইমন। ২১ বলে ৩৫ রানে ইমন আউট হলেও হাফ-সেঞ্চুরি করেন ফজলে। ১৯তম ওভারে আউট হন ফজলে। ৪টি করে চার-ছক্কায় ৪৪ বলে ৬০ রান করেন ফজলে।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৪১ রানের সংগ্রহ পায় বরিশাল বিভাগ। বল হাতে ২৪ রানে ৩ উইকেট নেন এবাদত। এরমধ্যে ইনিংসের শেষ ওভারে ২ উইকেট শিকার করেন তিনি।

জবাবে ৫৭ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে সিলেট বিভাগ। মিডল অর্ডারে অমিত হাসান ও আসাদুল্লাহ আল গালিবের ছোট-ছোট ইনিংসে লড়াইয়ে ফিরে সিলেট। কিন্তু দলীয় ১১০ রানের মধ্যে দু’জনের বিদায়ে ম্যাচ নিয়ে চিন্তায় পড়ে তারা।

তবে অষ্টম উইকেটে খালেদ আহমেদ ও রেজাউর রহমান রাজার ২৯ রানের জুটিতে জয়ের কাছাকাছি চলে যায় সিলেট। ১৩৯ রানে অষ্টম উইকেট হারায় তারা। শেষ পর্যন্ত ২ বল বাকী থাকতে জয়ের বন্দরে পৌঁছায় সিলেট।

অমিত ৩২ বলে ৩৯, আল গালিব ২২ বলে ২৪, খালেদ ১২ রানে আউট হলেও ৭ বলে ১৯ রানে অপরাজিত থাকেন রাজা। বরিশালের মেহেদি হাসান ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হন এবাদত।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD