October 16, 2026, 2:30 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

ম্যানসিটিকে রুখে দিলো আর্সেনাল

যমুনা নিউজ বিডি: ইংলিশ প্রিমিয়ার লিগে উত্তেজনাপূর্ণ এক ম্যাচে শেষ মুহূর্তের গোলে ম্যানচেস্টার সিটিকে হার থেকে রক্ষা করলো আর্সেনাল। রবিবার (২১ সেপ্টেম্বর) রাতে এমিরেটস স্টেডিয়ামে ১-১ গোলে ড্র করেছে দুই দল।

ম্যাচের ৯ মিনিটেই এগিয়ে যায় সিটি। নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড তিজানি রেইন্ডার্সের পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করে দলকে এগিয়ে নেন। চলতি মৌসুমে এটি তার ৬ ম্যাচে ষষ্ঠ গোল।

গোল হজমের পর মরিয়া চেষ্টা চালালেও প্রথমার্ধে সমতায় ফিরতে ব্যর্থ হয় আর্সেনাল। বিরতির পর কোচ মিকেল আর্তেতা একাধিক পরিবর্তন আনলেও গোলের দেখা পাচ্ছিল না গানাররা।
অবশেষে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেল্লি আর্সেনালকে সমতায় ফেরান। এবেরেচি এজের পাস থেকে বক্সে ঢুকে সিটি গোলরক্ষক দোন্নারুম্মাকে পরাস্ত করে গোলটি করেন তিনি।

এই ড্রয়ের পর ৫ ম্যাচে ৩ জয়, ১ হার ও ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্থানে আছে আর্সেনাল। অন্যদিকে ২ জয়, ২ হার ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে নেমে গেছে ম্যানসিটি। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে তারা পিছিয়ে আছে ৮ পয়েন্টে।

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD