October 14, 2026, 12:37 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বগুড়ায় আ.লীগের ৬ নেতাকর্মী রিমান্ডে

যমুনা নিউজ বিডি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুটি হত্যা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীর ১০ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

সোমবার (৪ আগস্ট) দুপুরে বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রফিকুল বারী তাদের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড পাওয়ারা হলেন- বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাশরাফি হিরো, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, সাবেক যুবলীগ নেতা আমিনুল ইসলাম, মতিন সরকার, স্বেচ্ছাসেবক লীগ নেতা আরিফুল ইসলাম আরিফ ও তানজিল ইসলাম।

আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ ইকবাল বাহার জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্কুলশিক্ষক সেলিম রেজা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু জাফর গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম, আমিনুল ইসলাম ডাবলু, আরিফুল ইসলাম আরিফ ও মাশরাফি হিরোকে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করেন। আদালত রিমান্ড শুনানি শেষে তাদের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

তিনি জানান, রিকশাচালক আব্দুল মান্নান হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আরিফুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে আমিনুল ইসলাম, আমিনুল ইসলাম ডাবলু, মতিন সরকার, মাশরাফি হিরো এবং তানজিলের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আদালতের নির্দেশনা অনুযায়ী আসামিদের জিজ্ঞাসাবাদ করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD