October 13, 2026, 11:36 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

ফাইনালের রেফারিকে সতর্ক করলেন স্পেন কোচ

যমুনা নিউজ বিডি: ফুটবল বিশ্বকাপ ২০২৬-এ রেফারির কাছ থেকে বিশেষ সুবিধা পাচ্ছে আর্জেন্টিনা, টুর্নামেন্টের নকআউট পর্ব থেকেই উঠতে শুরু করেছে-এমন অভিযোগ। শেষ ষোলোয় মিসরের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের পর দলটির কোচ হোসাম হাসান ও খেলোয়াড় মোস্তাফা জিকো কোনো রাখঢাক না রেখেই রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলেন। সেই ম্যাচে রেফারিং নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ পর্যন্ত করে দলটি।

ওই ম্যাচের পর থেকে আর্জেন্টিনার প্রতিটি ম্যাচের আগেই রেফারির বিষয়টি আলোচনায় আসতে শুরু করেছে। ফাইনালেও এই আলোচনা থেমে নেই। তবে ফাইনাল ম্যাচের আগে রেফারিকে সতর্কবার্তা দিয়ে রেখেছেন স্প্যানের কোচ লুইস দে লা ফুয়েন্তে।

স্পেন কোচের মতে, রেফারি কোনোভাবেই শিথিলতা দেখাতে পারেন না বা নিয়মের সীমা অতিক্রমের সুযোগ দিতে পারেন না। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, ‘স্পেন নিজেদের খেলার পরিকল্পনা থেকে সরে গেলে ভুগতে হবে।’

স্প্যানিশ দৈনিক স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে বলেন, ‘রেফারি কোনোভাবেই শিথিলতা দেখাতে পারেন না কিংবা নিয়ম ভাঙার সুযোগ দিতে পারেন না। ফুটবলের বৈধতার যে সীমারেখা আছে, তা কোনোভাবেই অতিক্রম করা উচিত নয়।’

তবে রেফারির ওপর পূর্ণ আস্থা আছে জানিয়ে ফুয়েন্তে বলেন, ‘রেফারিদের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। একই সঙ্গে আমাদেরও পরিষ্কারভাবে জানা আছে, এমন ম্যাচে কীভাবে খেলতে হয়।’

আর্জেন্টিনার বিপক্ষে কৌশল নিয়ে কথা বলতে গিয়ে ফুয়েন্তে বলেন, ‘আমরা যদি আমাদের ফুটবল দর্শন ও খেলার ধরন থেকে বিচ্যুত হই, তাহলে ভুগতে হবে। আমরা ফুটবলটা ফুটবলের মতো খেলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। নিজেদের ভাবনায় অটল থাকতে চাই, কোনো উসকানিতে পা দিতে চাই না। অবশ্য এর মানে এই নয় যে আর্জেন্টিনা এমন কিছু করবে।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD