October 13, 2026, 11:35 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

প্রথমবারের মতো চ্যাম্পিয়নশিপ রিং পাবেন বিশ্বকাপ জয়ী দল

যমুনা নিউজ বিডি: ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের চ্যাম্পিয়ন দলকে সোনালি ট্রফি ও পদকের পাশাপাশি চ্যাম্পিয়নশিপ রিং দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নশিপ রিং পাবেন শিরোপা জয়ীরা।

ফিফার ওয়েবসাইটে বলা হয়েছে, বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ২০২৬ বিশ্বকাপ জয়ী দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের হাতে বিশেষ রিং উপহার দেবে ফিফা।

ফিফা আরও জানায়, মোট ২ হাজার ২৬টি রিং তৈরি করা হবে। এর মধ্যে ৩০টি থাকবে চ্যাম্পিয়ন দলের জন্য। বাকি ১ হাজার ৯৯৬টি রিং অফিশিয়াল লাইসেন্সপ্রাপ্ত পণ্য হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের সমর্থকদের জন্য বাজারে ছাড়া হবে।

রিংয়ের এক পাশে বিশ্বকাপ ট্রফির নকশা এবং অন্য পাশে চ্যাম্পিয়ন দলের পরিচয় ও প্রতীক থাকবে। বিজয়ী দলের জন্য প্রতিটি রিং হবে আলাদা সিরিয়াল নম্বরযুক্ত, পরিমাপ অনুযায়ী নিখুঁত ফিটিংয়ের ব্যবস্থা থাকবে। পাশাপাশি একটি করে সনদপত্রও (সার্টিফিকেট অব অথেনটিসিটি) দেওয়া হবে।

ফাইনাল শেষে বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচকে স্মারক হিসেবে অস্থায়ী রিং পরিয়ে দেওয়া হবে। পরবর্তীতে বিজয়ী দলের খেলোয়াড় ও স্টাফদের সঠিক মাপ অনুযায়ী নির্ধারিত ৩০টি রিং তৈরি করে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।

আগামী রোববার দিবাগত রাত ১টায় (বাংলাদেশ সময়) যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD