October 14, 2026, 12:38 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

ঘুরে দাঁড়াল টাইগাররা, জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে সমতা

যমুনা নিউজ বিডি: প্রথম টি-টোয়েন্টিতে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘূরে দাঁড়িয়েছে বাংলাদেশ। বুলাওয়ের কুইন্স স্পোর্টস পার্ক স্টেডিয়ামে স্বাগতিক জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের করা ১৮৬ রানের জবাব দিতে নেমে ১৫২ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে।

শুক্রবার (১৭ জুলাই) টস হেরে ব্যাট করতে নেমে সাইফ হাসান-তানজিদ তামিমের দারুণ জুটিতে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রানের ইনিংস গড়ে তোলে বাংলাদেশ।

শেষ মুহূর্তে সাইফউদ্দিনের টানা ৪ বলে ছক্কা এবং ১০ বলের ৩১ রানের ঝোড়ো ইনিংসই এই স্কোর গড়তে সহায়তা করে।

এরপর জয়ের জন্য ১৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লেগ স্পিনার রিশাদ হোসেনের ঘূর্ণির মুখে পড়ে স্বাগতিক জিম্বাবুয়ে। ৩.৪ ওভারে ২৬ রান দিয়ে ৪ উইকেট নেন এই লেগি। এছাড়া শেখ মাহদিও দারুণভাবে বল ঘূরিয়েছেন। ৪ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি।

প্রথম ম্যাচ হেরে যাওয়ায় সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সামনে জয়ের বিকল্প ছিল না। এমন ম্যাচে তানজীদ হাসান তামিম ও সাইফ হাসান মিলে গড়েন ১২০ রানের জুটি। এরপর মোহাম্মদ সাইফউদ্দিন ও ইয়াসির চৌধুরির ক্যামিওতে চ্যালেঞ্জিং পুঁজি পায় বাংলাদেশ। শেখ মেহেদী ও রিশাদ হোসেনের ভেলকিতে সেই লক্ষ্য টপকাতে পারেনি জিম্বাবুয়ে। দারুণ এক জয়ে সিরিজে ফিরেছে টাইগাররা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD