October 14, 2026, 12:38 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

শেষ মুহূর্তে মেসির জাদুতে ফাইনালে আর্জেন্টিনা

যমুনা নিউজ বিডি: বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের শেষ পাঁচ মিনিটে অধিনায়ক লিওনেল মেসির দুই অসাধারণ অ্যাসিস্টে এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজের গোলে জয় নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়। শুরু থেকেই দুই দল শারীরিক ও কৌশলগত ফুটবল খেলায় মনোযোগী থাকায় পরিষ্কার গোলের সুযোগ খুব কমই তৈরি হয়।
বিরতির পর ৫৫তম মিনিটে মরগান রজার্সের নিখুঁত ক্রস থেকে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। গোল হজমের পর একের পর এক পরিবর্তন এনে আক্রমণের তীব্রতা বাড়ান আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
৬৯তম মিনিটে নিকো গঞ্জালেসের হেড দুর্দান্তভাবে ফিরিয়ে দেন ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। ৭৬তম মিনিটে আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের হেড পোস্টে লেগে ফিরে আসে। এরপরও ধারাবাহিক আক্রমণে চাপে পড়ে ইংল্যান্ড।
ম্যাচের ৮৫তম মিনিটে অধিনায়ক লিওনেল মেসির পাস থেকে প্রায় ২৫ গজ দূর থেকে দারুণ বাঁকানো শটে সমতা ফেরান এনজো ফার্নান্দেজ। এই অ্যাসিস্টের মাধ্যমে টানা ১১টি বিশ্বকাপ ম্যাচে গোল বা অ্যাসিস্ট করার বিরল কীর্তি গড়েন মেসি।
নির্ধারিত সময়ের অতিরিক্ত সময়ে আসে ম্যাচের নিষ্পত্তি। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আবারও মেসির নিখুঁত চিপ পাস থেকে হেডে জয়সূচক গোল করেন বদলি ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজ। শেষ মুহূর্তে ইভান টনি ও মার্কাস রাশফোর্ডকে নামিয়েও আর্জেন্টিনার রক্ষণ ভাঙতে পারেনি ইংল্যান্ড।
এই জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। আগামী রোববার নিউ জার্সিতে শিরোপা নির্ধারণী ম্যাচে ইউরোপিয়ান শক্তিশালী দল স্পেনের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির শিষ্যরা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD