October 14, 2026, 1:37 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

নাটকীয় জয়ে শেষ ষোলোয় বেলজিয়াম, পেনাল্টিতে ভাঙল সেনেগালের স্বপ্ন

যমুনা নিউজ বিডি: অবিশ্বাস্য নাটকীয়তায় ভরা এক ম্যাচে সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে বেলজিয়াম। দুই গোলে পিছিয়ে থেকেও শেষ দিকে সমতায় ফিরে অতিরিক্ত সময়ের যোগ করা সময়ে পাওয়া পেনাল্টি থেকে জয়সূচক গোল করে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখেছে ইউরোপের দলটি।
বৃহস্পতিবার (২ জুলাই) সিয়াটল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধের ২৫ মিনিটে হাবিব দিয়ারার গোলে এগিয়ে যায় সেনেগাল। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় আফ্রিকার দলটি।
বিরতির পর ইসমাইলা সারের গোলে ব্যবধান দ্বিগুণ করে সেনেগাল। ২-০ ব্যবধানে এগিয়ে থাকায় ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি তাদের হাতেই ছিল।
তবে শেষ দিকে বদলে যায় ম্যাচের চিত্র। ৮৬ মিনিটে রোমেলু লুকাকু একটি গোল শোধ করেন। এরপর ৮৯ মিনিটে ইউরি টিলেমান্স গোল করে ২-২ সমতা ফেরালে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে সেনেগালের লামিনে কামারা ডি-বক্সে ইউরি টিলেমান্সকে ফাউল করলে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেন ম্যাচ কর্মকর্তা।
১২৫তম মিনিটে স্পটকিক থেকে নিজের দ্বিতীয় গোল করে বেলজিয়ামকে ৩-২ ব্যবধানে জয় এনে দেন টিলেমান্স। এই জয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে বেলজিয়াম।
শেষ ষোলোতে বেলজিয়ামের প্রতিপক্ষ হবে যুক্তরাষ্ট্র।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD