October 14, 2026, 1:37 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

মেসিকে আরো গোল করতে বলে যে হুঙ্কার দিলেন এমবাপ্পে

যমুনা নিউজ বিডি: ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যই যে তার কাছে বেশি গুরুত্বপূর্ণ, সেটাই আবারও স্পষ্ট করলেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। গোল্ডেন বুটের লড়াইয়ে লিওনেল মেসির সঙ্গে সমতায় উঠে এলেও তার মূল লক্ষ্য বিশ্বকাপের শিরোপা জেতা।
২০২২ কাতার বিশ্বকাপের স্মৃতি এখনও তাড়িয়ে বেড়ায় এমবাপ্পেকে। ফাইনালে হ্যাটট্রিক করে টুর্নামেন্টে সর্বোচ্চ ৮ গোল করেও ফ্রান্সের টাইব্রেকারে পরাজয়ের কারণে বিশ্বকাপ ট্রফি জেতা হয়নি তার। যদিও সেবার গোল্ডেন বুট জিতেছিলেন, তবুও ট্রফি হাতছাড়া হওয়ার হতাশাই ছিল সবচেয়ে বড়।

এবারও সেই অভিজ্ঞতার প্রতিফলন দেখা গেল এমবাপ্পের কথায়। সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে তিনি গোল্ডেন বুটের দৌড়ে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির সমান ৬ গোল করেছেন। ফলে সর্বোচ্চ গোলদাতার লড়াই আরও জমে উঠেছে।
তবে ম্যাচ শেষে গোল্ডেন বুট প্রসঙ্গে প্রশ্ন করা হলে এমবাপ্পে স্পষ্ট জানিয়ে দেন, তার চিন্তার কেন্দ্রবিন্দু ব্যক্তিগত পুরস্কার নয়।

তিনি বলেন, আগেও বলেছি, আমার লক্ষ্য ১৯ জুলাইয়ের ফাইনাল খেলা। আমরা ধাপে ধাপে এগোচ্ছি এবং জেতার চেষ্টা করছি। অবশ্যই বেশি গোল করলে তালিকায় ওপরে থাকব। তবে আমি নিশ্চিত, লিওও আরও গোল করবে। তাই গোল্ডেন বুট নিয়ে আমি খুব বেশি ভাবছি না। আমার পুরো মনোযোগ প্রতিপক্ষকে মোকাবিলা করা এবং দলকে ফাইনালের আরও কাছে নিয়ে যাওয়া।

এমবাপ্পের এই মন্তব্যে পরিষ্কার, মেসি আরও গোল করলেও তা নিয়ে তার উদ্বেগ নেই। ব্যক্তিগত পুরস্কারের চেয়ে বিশ্বকাপের সোনালি ট্রফিই তার কাছে সবচেয়ে বড় লক্ষ্য।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD