October 13, 2026, 10:31 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

নরসিংদীতে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে ফল উৎসব অনুষ্ঠিত

যমুনা নিউজ বিডি: জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।

অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন মৌসুমি ফল বিতরণ করা হয়। ফলের ঝুড়ি পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

প্রধান অতিথি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সমাজের মূল্যবান সম্পদ। তাদের শিক্ষা, দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির মাধ্যমে মূলধারায় সম্পৃক্ত করার দায়িত্ব সবার। তাদের প্রতি সহমর্মিতার পাশাপাশি সমঅধিকার ও উপযুক্ত সুযোগ নিশ্চিত করতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মু. রাশেদুজ্জামান, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের কার্যনির্বাহী সদস্য ডা. মো. আবু কাউছার সুমন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম ও মো. খালিদ হোসেন শিমুল, নরসিংদী শহর সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম হিমেল, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা কামরুল ইসলাম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকারসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD