October 13, 2026, 10:31 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

জলবায়ু-ঝুঁকিপূর্ণ ১০ হাজারের বেশি অতিদরিদ্র নারী পেলেন জীবিকা সহায়তা

যমুনা নিউজ বিডি: সরকারের স্থানীয় সরকার বিভাগ এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ উদ্যোগে জীবিকা সহায়তা পেয়েছেন দেশের ১২টি জেলার ১০ হাজারেরও বেশি হতদরিদ্র ও জলবায়ু ঝুঁকিপূর্ণ নারী।

তাদের টেকসই অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, দারিদ্র্য জয় এবং জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে এই সহায়তা প্রদান করা হয়।

বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে স্থানীয় সরকার বিভাগ ও ইউএনডিপির যৌথ উদ্যোগে আয়োজিত এক জাতীয় কর্মশালায় ‘স্বপ্ন-২’ প্রকল্পের আওতায় অর্থনৈতিক ক্ষমতায়ন ও জীবিকা সংক্রান্ত কার্যক্রমের ফলাফল উপস্থাপন করা হয়।

ইউএনডিপি’র কারিগরি সহায়তা এবং সুইডেন ও মারিকো সরকারের আর্থিক সহায়তায় প্রকল্পটি বাস্তবায়নে কাজ করেছে স্থানীয় সরকার বিভাগ। ৩২টি উপজেলার ২৮৩টি ইউনিয়ন পরিষদের ১০ হাজার ১৮৮টি অতিদরিদ্র ও নারীপ্রধান পরিবারকে এ কর্মসূচির আওতায় আনা হয়েছে। উপকারভোগীদের মধ্যে রয়েছেন বিধবা, তালাকপ্রাপ্তা, স্বামী থেকে বিচ্ছিন্ন নারী এবং সেইসব নারী যাদের স্বামী শারীরিক বা মানসিক অক্ষমতার কারণে ন্যূনতম আয় করতে অক্ষম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান বলেন, নারীদের দক্ষতা বৃদ্ধি, প্রয়োজনীয় আর্থিক সেবা লাভ, অর্থনৈতিক সুযোগ তৈরি এবং মানসম্মত জীবিকার সুযোগ সম্প্রসারণে সরকার অঙ্গীকারবদ্ধ।

তিনি বলেন, সরকার, উন্নয়ন সহযোগী সংস্থা, বেসরকারি সংস্থা এবং ব্যক্তিমালিকানাধীন খাতের মধ্যে শক্তিশালী অংশীদারিত্বের মাধ্যমে একটি সঠিক দারিদ্র্য দূরীকরণ পদ্ধতি অনুসরণ করলে যে স্থায়ী ও পরিবর্তনমুখী রূপান্তর সম্ভব, তা এই প্রকল্পের সাফল্য থেকেই প্রমাণিত হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ও ‘স্বপ্ন-২’ জাতীয় প্রকল্পের পরিচালক ড. মো. মনিরুল ইসলাম বলেন, অতিদরিদ্র ও জলবায়ু ঝুঁকিপূর্ণ নারীদের জন্য কার্যকর সরকারি নীতি প্রণয়ন ও ভবিষ্যতে নতুন কর্মসূচি নকশা করার ক্ষেত্রে এই প্রকল্পের তথ্য ও অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মূল্যায়নের মাধ্যমে কোন পদ্ধতিগুলো সফল হয়েছে তা জানা সম্ভব হবে। একইসাথে ভবিষ্যতে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, টেকসই জীবিকা এবং অন্তর্ভুক্তিমূলক স্থানীয় উন্নয়নে নীতি নির্ধারকদের সহায়তা করবে।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ইউএনডিপি বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক এবং মূল্যায়নের ফলাফল উপস্থাপন করেন ইনোভেশন কনসালটিংয়ের পোর্টফোলিও উপদেষ্টা তাসমিয়াহ তাবাসসুম রহমান।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা দেশের সুবিধাবঞ্চিত নারীদের জন্য টেকসই অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণ এবং দারিদ্র্য বিমোচন বিষয়ক ভবিষ্যৎ কর্মসূচিগুলোকে আরও জোরদার করার তাগিদ দেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD