October 14, 2026, 3:57 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

যমুনা নিউজ বিডি: জিম্বাবুয়ের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  সদ্য ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। ঐ সিরিজের দলটি ধরে রেখেছে বিসিবি।

শুধুমাত্র ঐ সিরিজের তৃতীয় ওয়ানডের আগে হঠাৎ দলে ডাক পাওয়া শেখ মাহেদি হাসান বাদ পড়েছেন।

ইনজুরির কারনে জিম্বাবুয়ে বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে খেলবেন না লিটন দাস। তবে ওয়ানডে সিরিজের দলে রাখা হয়েছে তাকে।

২০২২ সালে সর্বশেষ ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। সফরকারী হিসেবে জিম্বাবুয়ের মাটিতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিল টাইগাররা।

২৮ জুন থেকে সিরিজের একমাত্র টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এরপর ৬ জুলাই থেকে ওয়ানডে সিরিজ শুরু করবে দু’দল। সিরিজের বাকী দুই ম্যাচ হবে যথাক্রমে- ৯ ও ১১ জুলাই। ওয়ানডে শেষে ১৫ জুলাই থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে তারা।

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ ওয়ানডে দল : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD