October 14, 2026, 7:39 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

তুরষ্ককে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের আশা টিকিয়ে রাখলো প্যারাগুয়ে

যমুনা নিউজ বিডি: ১০ জনের প্যারাগুয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে তুরষ্ককে ১-০ গোলে পরাজিত করে বিশ্বকাপের আশা টিকিয়ে রেখেছে। প্যারাগুয়ের এই জয়ে এবারের বিশ্বকাপে দ্বিতীয় দল হিসেবে হাইতির পর তুরষ্কের বিদায় নিশ্চিত হয়েছে। একইসাথে গ্রুপ-ডি’র শীর্ষ দল হিসেবে সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের অবস্থান নিশ্চিত হয়েছে।

মাটিয়াস গালারজার একমাত্র গোলে প্যারাগুয়ের জয় নিশ্চিত হয়।

বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে মুখ ঢেকে প্রতিপক্ষ খেলোয়াড়ের সাথে বিতর্কে জড়ানোয় বিরতির আগেই লাল কার্ড দেখে মাঠ ত্যাগে বাধ্য হয়েছেন মিগুয়েল আলমিরন। ফিফার নতুন আইনানুযায়ী আলমিরনকে লাল কার্ড দেখানো হয়। তুরষ্কের মার্ট মুল্ডারের সাথে মুখে হাত রেখে কথা বলায় নিউক্যাসলের সাবেক ফরোয়ার্ড আলমিরনকে প্রথমার্ধের স্টপেজ টাইমে মার্চিং অর্ডার দেয়া হয়। বাকি সময়টা প্যারাগুয়েকে ১০জন নিয়েই খেলতে হয়েছে।

মাত্র ৬৩ সেকেন্ডে গালারজার লো শট আটকাতে পারেননি তুরষ্কের গোলরক্ষক উগুরকান কাকির।

৮৮ মিনিটে ডেনিজ গুল তুরষ্ককে সমতায় ফেরানোর সুবর্ণ সুযোগ পেয়েছিলেন। কিন্তু প্যারাগুয়ের গোলরক্ষক ওরলান্ডে গিলকে একা পেয়েও তার শট পোস্টের পাশ দিয়ে বাইরে চলে যায়। একবোরে শেষ মুহূর্তে অভিজ্ঞ সেন্টার ব্যাক মেরিহ ডেমিরালের হেডও জালের ঠিকানা খুঁজে পায়নি। হতাশ তুরষ্ক শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছেড়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD