October 13, 2026, 11:38 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

ইউএনও-ডিসিরা আওয়ামী লীগের, তাদের থেকে লীগের গন্ধ যায়নি

যমুনা নিউজ বিডি: বিএনপির সংসদ সদস্য মো. সেলিম ভূঁইয়া বলেছেন, আমার এলাকার পুলিশ প্রশাসনকে যদি বলা হয় ইয়াবা ব্যবসায়ীদেরকে ধরেন। তখন তারা বলেন, আমরা কিভাবে ধরবো, আমাদের তো গাড়ি নেই। পুলিশ প্রশাসনকে গড়ি দেন। তবুও ইয়াবা ব্যবসয়ীদের ধরার ব্যবস্থা করেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ কথা বলেন।

সংসদ সদস্য আরো বলেন, যারা মাদক সেবন করেন তাদের সাথে আমাদের পুলিশ সদস্যদের অনেকেই জড়িত। ইয়াবা ডিলার ব্যবসায়ীদের সাথে তারা সরাসরি জড়িত। এই পুলিশ তো আওয়ামী লীগের পুলিশ। এই ইউএনও-ডিসিরা আওয়ামী লীগের লোক। তাদেরকে শুধুমাত্র এক থানা থেকে বদলি করে অন্য থানায় দেওয়া হয়েছে। তাদের ভেতর থেকে আওয়ামী লীগের গন্ধ যায়নি। তাই পুলিশ বিএনপি সরকারকে বিতর্কিত করার জন্য কাজ করছে। আমাদের এমপিদের কথা তারা শোনে না। তারা তাদের কাজ নিয়েই ব্যস্ত থাকে। সত্যিকার অর্থে এই বাজেট বাস্তবায়ন করতে চাইলে পুলিশ প্রশাসনকে ঢেলে সাজাতে হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD