October 14, 2026, 4:50 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

হালান্ডের জোড়া গোলে নরওয়েতে ‘ভূকম্পন’

যমুনা নিউজ বিডি: বিশ্বকাপের মঞ্চে দুর্দান্ত অভিষেক করেছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। ইরাকের বিপক্ষে ৪-১ গোলের জয়ে প্রথমার্ধেই জোড়া গোল করেন তিনি। আর সেই গোল উদযাপনের উচ্ছ্বাসে নরওয়ের উপকূলীয় শহর বের্গেনে হালকা কম্পনও রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে দেশটির ভূকম্পন গবেষণা সংস্থা নোরসার।

বিশ্বকাপের অভিষেক ম্যাচে ২৯তম মিনিটে নিজের প্রথম গোলটি করেন হালান্ড। ১৯৯৮ সালের পর বিশ্বকাপে এটি ছিল নরওয়ের প্রথম গোল। পরে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই আরও একটি গোল করে দলের ব্যবধান বাড়ান তিনি। যুক্তরাষ্ট্রের বোস্টনে অনুষ্ঠিত ম্যাচটি নরওয়ের স্থানীয় সময় মধ্যরাতে হলেও দেশজুড়ে সমর্থকদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায়।

নোরসার এক বিবৃতিতে জানায়, ম্যাচ চলাকালে বের্গেনের সিসমিক স্টেশনে বেশ কিছু স্পষ্ট কম্পন সংকেত ধরা পড়ে। বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বড় কম্পনগুলো হালান্ডের দুই গোলের সময়ের সঙ্গে মিলে গেছে।

সংস্থাটির ভাষ্য, এগুলো কোনো প্রাকৃতিক ভূমিকম্প ছিল না। বরং হাজার হাজার সমর্থক একসঙ্গে লাফিয়ে ওঠা, চিৎকার করা এবং উল্লাস প্রকাশ করার ফলে সৃষ্ট কম্পনই সিসমিক যন্ত্রে ধরা পড়ে।

বিশ্বকাপে নরওয়ের প্রত্যাবর্তনের আনন্দকে তাই কেবল মাঠেই নয়, সিসমিক স্টেশনেও অনুভব করা গেছে। আর সেই আনন্দের কেন্দ্রবিন্দুতে ছিলেন হালান্ড, যার জোড়া গোল নরওয়েকে এনে দিয়েছে দারুণ এক জয় এবং সমর্থকদের জন্য স্মরণীয় এক রাত।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD