October 14, 2026, 5:45 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

ইনজুরি টাইমের গোলে পানামাকে পরাজিত করেছে ঘানা

যমুনা নিউজ বিডি: নাটকীয় ম্যাচে পানামাকে ১-০ গোলে পরাজিত করে বিশ্বকাপের গ্রুপ পর্ব শুরু করেছে ঘানা। স্টপেজ টাইমের পঞ্চম মিনিটে কালেক ইয়েরেনকির গোলে ঘানার জয় নিশ্চিত হয়। কানাডার টরেন্টোতে এই জয়ের পরে হাজারো ঘানা সমর্থক উচ্ছাসে মাতোয়ারা হয়ে ওঠে।

দুই দলই প্রথমার্ধে তেমন একটা সুযোগ তৈরী করতে পারেনি। পানামা স্ট্রাইকার সেসিলিও ওয়াটারমা দ্বিতীয় মিনিটে একটি সুযোগ পেয়েছিলেন। কিন্তু তার শট ঘানা গোলরক্ষক লরেন্স আতি জিগির পাশ দিয়ে বাইরে চলে যায়। প্রথমার্ধে একটি শটও পোস্টে নিতে পারেনি ব্ল্যাক স্টার্সরা।

টরেন্টো স্টেডিয়ামে বৃষ্টির মধ্যে দ্বিতীয়ার্ধ শুরু হয়। দুই দলই এই অর্ধে কিছুটা আক্রমনাত্মক হয়ে উঠে। ক্রিস্টিয়ান মার্টিনেজের শট ৬০ মিনিটে সাইড নেটে লাগলে অল্পের জন্য গোল পায়নি পানামা। ম্যাচটি যখন গোলশুন্য ড্রয়ের দিকে যাচ্ছিল ঠিক তখন ব্ল্যাক স্টার্সদের ত্রাতা হিসেবে আবির্ভূত হন ইয়েরেনকি।

ঘানার অভিজ্ঞ কোচ কার্লোস কুইরোজও এই গোলের পর নিজের আবেগ ধরে রাখতে পারেননি। বিশ^কাপ শুরুর মাত্র একমাস আগে ঘানার দায়িত্ব নেন কুইরোজ। এই ম্যাচের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় কোচ হিসেবে টানা পাঁচটি আসরে দায়িত্ব পালনের সুযোগ পেলেন কুইরোজ। এর আগে তিনি ২০১০ সালে পর্তুগাল এবং ২০১৪, ২০১৮ ও ২০২২ সালে ইরানের কোচ হিসেবে বিশ^কাপে দায়িত্ব পালন করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD