October 14, 2026, 5:46 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

আইএইচএফ ট্রফিতে দুই বিভাগে রূপা জিতল বাংলাদেশ

যমুনা নিউজ বিডি: পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আজ শেষ হয়েছে পাঁচ দিনব্যাপী বয়সভিত্তিক পুরুষ আইএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফি। এতে অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-২০, দুই বিভাগেই রূপা জিতেছে স্বাগতিক বাংলাদেশ। দুই বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

এই প্রতিযোগিতায় বাংলাদেশসহ ভারত, নেপাল, ইয়েমেন, মালদ্বীপ ও আফগানিস্তান দল অংশ নেয়।

আজ অনূর্ধ্ব-২০ বিভাগের ফাইনালে ভারত ৪৮-২৭ গোলে হারিয়েছে বাংলাদেশকে।

এর আগে অনূর্ধ্ব-১৮ বিভাগে রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ ৪৭-২৩ গোলে হারায় আফগানিস্তানকে। আর মালদ্বীপকে ৪৯-২২ গোলে হারিয়ে সর্বোচ্চ পয়েন্ট পেয়ে এই বিভাগে চ্যাম্পিয়ন হয় ভারত। এই প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করেছে ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

অনূর্ধ্ব-২০ বিভাগের ফাইনালে ফেভারিটের মতোই জয় পেয়েছে ভারত। উচ্চতা, ফিটনেস, ট্যাকটিকস, টেকনিক সব দিক দিয়ে এগিয়ে ছিল প্রতিবেশী দেশটি।

যদিও বাংলাদেশ আরেকটু লড়াই করতেই পারতো। কিন্তু দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় রাতুল উদ্দিনের ইনজুরির প্রভাব পড়ে খেলায়। ম্যাচ শেষে রাতুল বলেন, ‘চিকিৎসকরা আমাকে ১৫ দিনের বিশ্রাম দিয়েছেন। তারপরও মাঠে নেমেছিলাম। কিন্তু বল ধরতেই পারছিলাম না। যদিও এই টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা নিজেদের সেরাটা দিতে সর্বোচ্চ চেষ্টা করেছি। আমাদের এখন লক্ষ্য থাকবে আরও ভালো অনুশীলন করে ভারতের মতো দলকে যেন ভবিষ্যতে হারাতে পারি। সব শেষে ফেডারেশনকে ধন্যবাদ দিতে চাই, এত চমৎকার একটা টুর্নামেন্টের আয়োজন করার জন্য।’

রাতুলের মতো একই সুরে কথা বলেছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া ভারতের তওসিফ রাসুল, ‘বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন অসাধারণ টুর্নামেন্টের আয়োজন করেছে। আমরা এখানে আবাসন থেকে শুরু করে, মেডিকেল সুবিধা, খাবারসহ সব রকমের আতিথেয়তায় খুব খুশি। এমন আয়োজনের জন্য বাংলাদেশকে অনেক ধন্যবাদ।’

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আবু মোহাম্মদ সারওয়ার ফরিদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন আহাম্মেদসহ অন্যরা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD