October 14, 2026, 7:36 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

ফুটবলের উত্তাপে শুরু নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

যমুনা নিউজ বিডি: ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন ডুবে আছে পুরো ক্রীড়াবিশ্ব, ঠিক তখনই আরেকটি বিশ্ব আসরের পর্দাও উঠছে আজ। ইংল্যান্ডের মাটিতে শুরু হচ্ছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

বিশ্বের সেরা দলগুলোর লড়াইয়ে অংশ নিতে প্রস্তুত বাংলাদেশও। ফুটবলের মহাযজ্ঞের আড়ালে কিছুটা চাপা পড়ে গেলেও ব্যাট-বলের এই বিশ্বমঞ্চে নিজেদের ছাপ রাখার মুখিয়ে ক্রিকেটাররা।বার্মিংহামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। সাত ভেন্যুতে বিশ্বকাপের মোট ৩৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এবারের আসরে মোট ১২টি দল অংশ নিচ্ছে। দুই গ্রুপে ৬টি করে দল বিভক্ত হয়ে মাঠে নামবে।
গ্রুপ ১-এ আছে বাংলাদেশ। ওই গ্রুপে টাইগ্রেসদের অন্য পাঁচ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও নেদারল্যান্ডস। গ্রুপ ২-এ আছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ।১৪ জুন ইংল্যান্ডের বার্মিংহাম ক্রিকেট গ্রাউন্ডে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ। এরপর ১৭ জুন হেডিংলিতে অস্ট্রেলিয়া, ২০ জুন সাউদাম্পটনে পাকিস্তান, ২৫ জুন ওল্ড ট্র্যাফোর্ডে ভারত এবং ২৮ জুন লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ।

২০১৪ সালে অভিষেকের পর ছয়টি বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ। কোনো আসরেই গ্রুপ পর্বের বাধা টপকাতে পারেনি টাইগ্রেসরা। বিশ্বকাপের মঞ্চে ২৫ ম্যাচ খেলে ৩টিতে জয় ও ২২টিতে হেরেছে বাংলাদেশ।

মূল পর্বে খেলতে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। দুটি প্রস্তুতি ম্যাচই হেরেছে লাল-সবুজ জার্সিধারীরা। নিউজিল্যান্ডের কাছে ৬৮ এবং আয়ারল্যান্ডের কাছে ১১ রানে হারে মেয়েরা।

প্রতিটি গ্রুপের সেরা দু’দল সেমিফাইনাল খেলবে। ৩০ জুন ও ২ জুলাই দু’টি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ৫ জুলাই লর্ডসের ফাইনাল দিয়ে বিশ্বকাপের পর্দা নামবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD