October 14, 2026, 7:35 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

আর্জেন্টাইন শিবিরে চোট, শেষ মুহূর্তে বিশ্বকাপ স্কোয়াডে বড় পরিবর্তন

যমুনা নিউজ বিডি: বিশ্বকাপ অভিযান শুরুর আগেই স্কোয়াডে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার লিওনার্দো বালের্দি। তার জায়গায় সুযোগ পেয়েছেন ইংলিশ ক্লাব বোর্নমাউথের ডিফেন্ডার মার্কোস সেনেসি। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) শুক্রবার (১২ জুন) আনুষ্ঠানিকভাবে তথ্যটি নিশ্চিত করেছে।

এএফএর ঘোষণার পর আগামী কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের কানসাসে অনুষ্ঠিত আর্জেন্টিনার কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে সেনেসির। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু হবে ১৫ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। সেই ম্যাচের আগে দলের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নেওয়াই হবে এই ডিফেন্ডারের বড় চ্যালেঞ্জ।

ইংলিশ ক্লাব বোর্নমাউথের হয়ে গত চার মৌসুম ধরে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে আসছেন সেনেসি। সদ্য শেষ হওয়া মৌসুমে ক্লাবটির ইউরোপা লিগে জায়গা করে নেওয়ার পেছনেও ছিল তার গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে ভালো ফর্মে থাকার পরও বিশ্বকাপের প্রাথমিক ২৬ সদস্যের দলে জায়গা হয়নি তার। শেষ পর্যন্ত বালের্দির ইনজুরিই তার জন্য খুলে দিল বিশ্বকাপ স্কোয়াডের দরজা।

আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সেনেসি। ২০২২ সালের ফিনালিসিমার আগে প্রথমবার জাতীয় দলের ডাক পান তিনি। সে সময় ইতালি জাতীয় দল থেকেও খেলার প্রস্তাব পেয়েছিলেন এই ডিফেন্ডার। তবে তিনি জন্মভূমি আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করার সিদ্ধান্তই বেছে নেন।

এস্তোনিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে আন্তর্জাতিক অভিষেক হয় সেনেসির। পরে গত বছরের অক্টোবরে ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেন তিনি। সবশেষ মার্চে মৌরিতানিয়ার বিপক্ষেও আর্জেন্টিনার হয়ে মাঠে নামেন এই ডিফেন্ডার।

সেনেসির অন্তর্ভুক্তিতে নিকোলাস ওতামেন্দি ও লিসান্দ্রো মার্তিনেজের পাশাপাশি রক্ষণভাগে আরও একটি কার্যকর বিকল্প পেল আর্জেন্টিনা। ফিফার নিয়ম অনুযায়ী, ইনজুরির কারণে দল থেকে বাদ পড়া বালের্দির জন্য বরাদ্দ ২ নম্বর জার্সিটিই পরবেন সেনেসি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD