October 14, 2026, 9:35 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

স্কুল ক্রিকেটে বগুড়ার জেলার চ্যাম্পিয়ন বীট মডেল

যমুনা নিউজ বিডি: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৬-এ বগুড়া জেলার শিরোপা জিতেছে বীট মডেল স্কুল এন্ড কলেজ।

শহীদ চান্দু স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত ফাইনালে বীট মডেল ১১৯ রানের বড় ব্যবধানে হারায় বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজকে।

ফাইনালে দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে ম্যাচসেরা হন বীট মডেল স্কুলের অধিনায়ক রাফিদ। ৯৩ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। টুর্নামেন্টের সেরাও নির্বাচিত হন তিনি।

শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বীট মডেল স্কুল। দলীয় ১৪ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। এরপর অধিনায়ক রাফিদ ও সুফিয়ান তৃতীয় উইকেটে ১৫৬ রানের জুটি গড়েন।

দলীয় ১৭০ রানে থামেন রাফিদ। ৯৩ রান করেন তিনি। ব্যক্তিগত ৫৮ রানে আউট হন সুফিয়ান। তাদের বিদায়ের পর বড় সংগ্রহ পেতে ব্যর্থ হলেও, নির্ধারিত ৪৫ ওভারে ৯ উইকেটে ২১০ রান করে বীট মডেল স্কুল।

বগুড়া পুলিশ লাইন্স স্কুলের বাফিন ৩টি ও তামিম ২টি উইকেট নেন।

জবাবে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেনি বগুড়া পুলিশ লাইন্স স্কুলের ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৪ দশমিক ২ ওভারে মাত্র ৯১ রানেই গুটিয়ে যায় তারা। দলের হয়ে সর্বোচ্চ ২১ রান করেন জয়। নাঈম করেন ২০ রান।

বীট মডেল স্কুলের হয়ে শয়ন ৫ উইকেট নেন। অলরাউন্ড নৈপুণ্যে দলের জয়ে বড় ভূমিকা রাখেন অধিনায়ক রাফিদ।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা আকরাম হোসেন, বীট মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার শাহাবুদ্দিন সৈকত, শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, রাজশাহী বিভাগীয় আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি খালেদ মাহমুদ রুবেল, বগুড়া ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমির পরিচালক সাহেদুল ইসলাম রবি এবং জেলা কোচ রিফাত হাসান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD