October 14, 2026, 9:38 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

টেস্ট দলে অভিষেক হলো বগুড়ার তানজিদ তামিমের, ব্যাটিংয়ে বাংলাদেশ

যমুনা নিউজ বিডি: মিরপুরের পর সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টেও টস হেরেছে বাংলাদেশ। সিরিজ বাঁচানোর লক্ষ্যে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। ফলে যথারীতি সিরিজ নিশ্চিতের লক্ষ্যে নাজমুল হোসেন শান্ত’র দল আগে ব্যাটিং করবে। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টেস্টে তানজিদ তামিমের অভিষেক হতে পারে বলে আগেই জানা গিয়েছিল। একাদশে মোট দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। আজ (শনিবার) থেকে বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। চোটের শঙ্কা থাকলেও স্বাগতিকদের একাদশে আছেন মাহমুদুল হাসান জয়। আর প্রথম টেস্ট খেলা সাদমান ইসলামের জায়গায় যুক্ত হয়েছেন তানজিদ তামিম। এ ছাড়া গত টেস্টে নির্বিষ বোলিং করা এবাদত হোসেনকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার বদলে একাদশে এলেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম।

অন্যদিকে, পাকিস্তানের একাদশে তিনটি পরিবর্তন আনা হয়েছে। চোটের কারণে মিরপুর টেস্টে বিশ্রামে থাকা বাবর আজমের দলে আসার তথ্য আগেই মিলেছিল। এ ছাড়া পেসার খুররম শেহজাদ এবং স্পিনার সাজিদ খানকে নেওয়া হয়েছে একাদশে। তাদের জায়গা করে দিতে বাদ পড়েছেন ওপেনার ইমাম-উল-হক, পেসার শাহিন শাহ আফ্রিদি ও স্পিনার নোমান আলি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD