October 13, 2026, 11:38 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: শফিকুর রহমান

যমুনা নিউজ বিডি: সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তির বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার জামায়াতের সঙ্গে কোনো আলোচনা করেনি। এমনি সরকারের কোন প্রতিনিধি এ সংক্রান্ত একটি শব্দও উচ্চারণ করেনি।

শুক্রবার (১৫ মে) বিকালে রংপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে রংপুর মহানগর জামায়াত আয়োজিত সুধী সমাবেশে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি অভিযোগ করেন, সরকার গণভোটকে অগ্রাহ্য করেছে এবং জনগণের রায়কে যথাযথ গুরুত্ব দেয়নি। গণভোট-পরবর্তী জনমতের বাস্তবায়নে সংসদের ভেতরে ও বাইরে আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত জামায়াতে ইসলামী আন্দোলন চালিয়ে যাবে।

আসন্ন নির্বাচন নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি। সাম্প্রতিক দুটি সংসদীয় আসনের উপ-নির্বাচনের প্রসঙ্গ তুলে নির্বাচন ব্যবস্থা নিয়ে উদ্বেগের কথাও বলেন জামায়াত আমীর।

এর আগে সকালে রংপুর বিভাগীয় আমীর সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি। সেখানে নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। জানান, স্থানীয় সরকার ব্যবস্থার যে কয়েকটি নির্বাচন হবে, সেগুলোতে জমায়েত এককভাবে নির্বাচন করবে। ইতিমধ্যে শরিকদের সে বার্তা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD