October 14, 2026, 9:36 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বিপিএলে ফিক্সিং কাণ্ডে শাস্তি পাচ্ছেন পাঁচ অভিযুক্ত

যমুনা নিউজ বিডি: শুরু থেকেই বিভিন্ন সময়ে সামনে এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ ও স্পট ফিক্সিংয়ের অভিযোগ। তবে, ২০২৫ সালের বিপিএলের একাদশ আসরে বিষয়টি নতুন করে বড় আলোচনার জন্ম দেয়। কয়েকটি দল, ক্রিকেটার ও কোচের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠে।

অভিযোগ ওঠার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির তৎকালীন সভাপতি ফারুক আহমেদ তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন।

তদন্ত কমিটি দীর্ঘ অনুসন্ধান শেষে প্রায় ৯০০ পৃষ্ঠার প্রতিবেদন তৈরি করেছে। পরে সেই প্রতিবেদন বিসিবির সর্বশেষ সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে জমা দেওয়া হয়।

বিসিবির দুর্নীতি দমন বিভাগের পরামর্শক অ্যালেক্স মার্শালের সুপারিশে ক্রিকেটারসহ মোট ৯ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। যদিও তখন আনুষ্ঠানিকভাবে কারও নাম প্রকাশ করেনি বিসিবি।

বৃহস্পতিবার (৭ মে) আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল।

তিনি বলেন, ‘তদন্ত প্রতিবেদনে পাঁচজন ব্যক্তির নাম পাওয়া গেছে।’

তবে কারা অভিযুক্ত, সেটি পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।

তামিম বলেন, ‘রিপোর্টে পাঁচজন ইনডিভিজুয়ালের ব্যাপারে কিছুক্ষণের মধ্যেই আপনারা জানতে পারবেন। এর বাইরে বাকিরা সবাই পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অ্যাভেইলেবল থাকবে।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD