October 14, 2026, 8:39 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

আইপিএলে আর ফিরতে চান না ওয়ার্নার

যমুনা নিউজ বিডি: আইপিএলে যেখানে শেষ ডেভিড ওয়ার্নারের, সেখানেই শুরু পিএসএলের। সবশেষ দুই মৌসুমে তিনি পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলেছেন তিনি। অস্ট্রেলিয়ার তারকা বাঁহাতি ব্যাটার আর ফিরতে চান না আইপিএলে। এবারের পিএসএলে ওয়ার্নার ছিলেন করাচি কিংসের অধিনায়ক।

গতকাল (২৯ এপ্রিল) রাতে অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে বিশাল এক পোস্ট দেন।

যার শেষটা ছিল, ‘ আমাদের যথাযথ নিরাপত্তা দেওয়ায় নিরাপত্তা বাহিনী ও পুলিশকে ধন্যবাদ। ট্রাফিক জ্যামের মধ্যেও ধৈর্য ধরে দর্শকেরা ম্যাচ দেখতে এসেছেন। সেজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা। আশা করি, শিগগিরই আপনার সঙ্গে দেখা হবে।’

ওয়ার্নারের আবেগঘন বার্তা দেওয়ার পর এক ভক্ত মন্তব্য করেন, ‘পিএসএল ছেড়ে আইপিএলে ফিরে এলেই তোমার ভালো হবে।’ সেই ভক্তের মন্তব্যের পর আরও অনেকেই ওয়ার্নারকে আইপিএলে ফেরার পরামর্শ দিয়েছেন। এবার কৌশলে অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার উত্তর দিয়েছেন। তিনি বলেন, ‘এখন সেটার কোনো প্রয়োজন নেই।’

ওয়ার্নারের নেতৃত্বাধীন করাচি কিংস এবার লিগ পর্বেই বিদায় নিয়েছে। ১০ ম্যাচে পাঁচটি করে ম্যাচ জিতেছে ও হেরেছে। ১০ পয়েন্টের সঙ্গে -০.৮৬৯ নেট রানরেট নিয়ে আট দলের মধ্যে ছয় নম্বরে থেকে শেষ করে ওয়ার্নারের দল। অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার গত রাতে ইনস্টাগ্রামে এক বার্তায় লেখেন, ‘ফলটা আমাদের প্রত্যাশামতো হয়নি। কিন্তু দলের ভেতর যে উদ্দীপনা, দৃঢ়তা এবং মানসিকতা দেখেছি, তা অসাধারণ। দারুণ এক পরিবেশ ছিল। ভবিষ্যতের জন্য শুভকামনা। আতিথেয়তার জন্য পিএসএলকে অসংখ্য ধন্যবাদ।’

২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত আইপিএল ক্যারিয়ারে ১৮৪ ম্যাচ খেলেছেন ওয়ার্নার। ৪ সেঞ্চুরি ও ৬২ ফিফটিতে করেন ৬৫৬৫ রান। গড় ও স্ট্রাইকরেট ৪০.৫২ ও ১৩৯.৭৭। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। সেবার রানার্সআপ হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর এখন শুধু ফ্র্যাঞ্চাইজি লিগেই খেলছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD