October 14, 2026, 10:30 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট কাল শুরু

যমুনা নিউজ বিডি: নতুন প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করে তাদের যথাযথ বিকাশ নিশ্চিত করা এবং হ্যান্ডবলকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় কাল থেকে শুরু হচ্ছে ‘‘মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)-২০২৬’’।

আগামীকাল সকাল ১০.৩০ টায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।

পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আয়োজিত এই টুর্ণামেন্টে ঢাকা মহানগরীর বালক ও বালিকা বিভাগে মোট ১৭টি স্কুল হ্যান্ডবল দল অংশগ্রহণ করছে। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ৪ মে।

বালক বিভাগে ৯ টি স্কুল ২টি গ্রুপে অংশ নিচ্ছে। ‘ক’ গ্রুপে রয়েছে : সানিডেইল, সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ, সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ এবং নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। অপরদিকে ‘খ’ গ্রুপে রয়েছে  মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ,  মিতালী বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়, মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ এবং নৌবাহিনী কলেজ।

বালিকা বিভাগে ৮ টি স্কুল ২টি গ্রুপে অংশ নিচ্ছে। ‘ক’ গ্রুপে রয়েছে : সানিডেইল, নৌবাহিনী কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ এবং শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়। অপরদিকে ‘খ’ গ্রুপে রয়েছে  ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ, মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ এবং নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ।

বালক ও বালিকা উভয় বিভাগের ‘ক’ এবং ‘খ’ গ্রুপের শীর্ষ ৪টি দল খেলবে সেমিফাইনালে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD